
ত্রয়োদশ জাতীয় সংসদের গঠিত বিশেষ কমিটির আজ প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ে সংসদ অধিবেশনে উত্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বৈঠকে ৪০টি অধ্যাদেশ নিয়ে আলোচনা করেছেন বিশেষ এ কমিটির সদস্যরা।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সংসদ সদস্য জয়নুল আবেদীন।
জাতীয় সংসদ সচিবালয় গণসংযোগ কর্মকর্তা মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের শুরুতে ২০২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।
কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ. এম. মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি, এম, নজরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষ কমিটির বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে আজ যেসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সেগুলো হলো—
অন্যান্য অধ্যাদেশগুলো পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে কমিটি অধ্যাদেশগুলোর বিষয়ে প্রয়োজনীয়তা ও যথার্থতা পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট আকারে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে পেশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনসাধারণকে নানা ধরনের নিরাপত্তার পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। বিশেষ করে সীমান্তমুখী পশুর চামড়াবাহী যানবাহন দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
১ ঘণ্টা আগে
২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭টা ৩০ মিনিটে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
৩ ঘণ্টা আগে
মহাসড়ক, পশুর হাট, যমুনা ও পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ সদর দপ্তর থেকে টানা সাত দিন এসব কার্যক্রম মনিটর করা হবে।
৩ ঘণ্টা আগে