
তৃণমূলে চিকিৎসা ব্যবস্থার সমস্যা হিসেবে জরুরি অ্যাম্বুলেন্সের ঘাটতি, চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি এবং সরকারি ওষুধের হিসাবে গরমিলের প্রসঙ্গ সামনে এনেছেন জেলা প্রশাসকরা।
আজ রোববার ডিসি (জেলা প্রশাসক) সম্মেলনের প্রথম দিনের দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনায় এসব সমস্যা উঠে আসে। অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডিসিরা অ্যাম্বুলেন্সের অভাবের কথা বলেছেন। রাত বিরাতে রোগীরা অ্যাম্বুলেন্স পায় না। ওষুধের ঘাটতি দেখা যায় হাসপাতালগুলোতে। এটার সঠিক কোনো হিসাব থাকে না। এটা ডিসপ্লে করার জন্য ডিসিরা বলেছেন। হাসপাতালে ডাক্তার ঠিকমতো থাকেন না। এগুলো প্রধান সমস্যা হিসাবে তুলে ধরেন ডিসিরা।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালগুলোতে তদারকি বাড়ানোর কথা বলা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, যাতে কেউ অপচিকিৎসার স্বীকার না হন, মানুষকে হয়রানি না হতে হয়, অ্যাম্বুলেন্সে দালালি না করতে পারে, রোগীকে ফলস রেফারেল যাতে না করতে পারে, ডিসপেন্সারিগুলোতে যাতে ভেজাল ওষুধ না করতে পারে এসব কিছু।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে একজন প্লাটুন কমান্ডারসহ ১০ জন করে আনসার মোতায়েন করা হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
ডেঙ্গু পরিস্থিতি, অ্যান্টি রেবিস ভ্যাকসিন এবং অ্যান্টিভেনম ভ্যাকসিনসহ অন্যান্য বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়। সারা দেশে ৮১ শতাংশ হামের টিকা প্রয়োগ করা হয়েছে বলেও জানান মন্ত্রী।

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তা এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ নিয়ে গত দুই মাসে মোট ৩৫ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো।
১৩ মিনিট আগে
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল। তবে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
১ ঘণ্টা আগে
গণমাধ্যম খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুস্থ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
৪ ঘণ্টা আগে
এবার দেশে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। আর কোরবানি হতে পারে ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি পশু। সেই হিসাবে এবার কোরবানির পর সোয়া ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে।
৫ ঘণ্টা আগে