
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে আজ আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এ দায়িত্ব গ্রহণ করেন।
এশিয়া-প্যাসিফিক গ্রুপে ৩৭টি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও জোরালো হবে বলে আশা করা হচ্ছে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুইয়া এক তথ্যবিবরণীতে এই সংবাদ জানিয়েছেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী কোনোভাবেই রাজনৈতিক দায় এড়িয়ে যেতে পারে না। অপরাধে জড়িতদের আইনের আওতায় আনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত ও আচরণে গণতান্ত্রিক চর্চা ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।
৪২ মিনিট আগে
জোরিস ভ্যান বোমেল বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক যোগাযোগ, উপকূলীয় সহনশীলতা, টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষা জোরদার করা সম্ভব। ভারত মহাসাগরীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার প্রতিও গুরুত্ব দিতে হবে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য গোরদান স্তোয়োভিচ। আজ সোমবার ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
সিইসি বলেন, শুধু ভোটার হিসেবে নয়, প্রার্থী, প্রচারক, প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী হিসেবেও নারীদের স্বাধীনভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।
২ ঘণ্টা আগে