
মালয়েশিয়াগামী শ্রমিকদের থেকে সরকারনির্ধারিত ফির চেয়ে পাঁচ গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগে আরও পাঁচটি রিক্রুটিং এজেন্সির ২৬ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আক্তার হোসেন বলেন, মালয়েশিয়াগামী ১৮ হাজার ৭৬৭ জন শ্রমিকের কাছ থেকে সরকারনির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে পাঁচ গুণ বেশি অর্থ আদায় করে ওই পাঁচ এজেন্সি।
গত মঙ্গলবার চারটি রিক্রুটিং এজেন্সির পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। একই অভিযোগে ৬ নভেম্বর ৬টি এজেন্সির ১১ জন এবং ১৪ সেপ্টেম্বর ১৩টি এজেন্সির কর্তাব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়।
এবার জিএমজি ট্রেডিং (প্রা.) লিমিটেড, দ্য জিএমজি ট্রেডিং অ্যাসোসিয়েট, কিউকে কুইক এক্সপ্রেস লিমিটেড, এম ই এফ গ্লোবাল বাংলাদেশসহ পাঁচটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিচালকসহ ২৬ জনের বিরুদ্ধে শ্রমিকদের ৩১৪ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে দুদক।

প্রধানমন্ত্রী হিসেবে আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। এই লক্ষ্য অর্জনে আমি গণতান্ত্রিক জনগণের সমর্থন এবং সহযোগিতা চাই। এই মহান জাতীয় সংসদে সকল দলের নির্বাচিত প্রতিজন সংসদ সদস্যের সমর্থন এবং সহযোগিতা চাই...
৬ মিনিট আগেত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মাইক বিভ্রাট তৈরি হয়েছে। নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভা পরিচালনা শুরু করলে মাইকে সমস্যা শুরু হয়। পরে স্পিকার হ্যান্ডমাইক দিয়ে সভা শুরু করেন। কিছুক্ষণ সভা পরিচালনার করে তিনি বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মাইকে সমস্যা হচ্ছে।
৩৭ মিনিট আগে
তিনি বলেন, আমি প্রথমবারের মতো বিএনপি থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। জাতীয় সংসদের সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছি। জাতীয় জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে আমি এই জাতীয় সংসদ দেশের প্রতিনিধিত্ব করছি। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে চুক্তির প্রক্রিয়া বৈধই থাকল বলে জানিয়েছেন আইনজীবীরা।
২ ঘণ্টা আগে