পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার সকালে আগামী ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ১৯ মার্চের (বৃহস্পতিবার) রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনগুলো টিকিট। এর পর দুপুর ২টায় বিক্রি শুরু হবে একইদিনের পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট।
ঈদযাত্রা ঘিরে গত মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়। পরদিন বুধবার ১৪ মার্চ, বৃহস্পতিবার ১৫ মার্চ, শুক্রবার ১৬ মার্চ, শনিবার ১৭ মার্চ এবং গতকাল রোববার বিক্রি হয়েছে ১৮ মার্চের অগ্রিম টিকিট।
এবারের পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে পবিত্র শবে কদরের জন্য এবার ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ১৭ মার্চ থেকে। সব মিলিয়ে ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হবে ২৩ মার্চ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বিগত কয়েক বছরের মতো এবারও ঈদকে সামনে রেখে ট্রেনের অগ্রিম শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রি চলছে দুই অঞ্চলে ভাগ করে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। আর পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি হয় বেলা ২টায় থেকে।
ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে এবার ৫ জোড়া স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ড করা হবে না।
এদিকে ঈদের ফিরতি যাত্রায় ২৪ মার্চের টিকিট ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ পাওয়া যাবে।
ঈদুল ফিতর, টিকিট, রেলওয়ে

সৌদি আরবে এক বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিরীহ মানুষের প্রাণহানি রোধে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
১১ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে দেশে জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে তেলের প্রধান ডিপোগুলোয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দিয়েছে সরকার। আজ সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন তিনি।
৪৩ মিনিট আগে
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলাম ও পরিচালক লিজা ফাহমিদার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২-এর পরিচালক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে