বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি হয়েছে। নতুন নির্দেশনায় সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বা সিজিএস হয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। আর বর্তমান সিজিএস লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে স্বাভাবিক অবসরে যাচ্ছেন।
আজ শুক্রবার সেনাসদর থেকে এই আদেশ জারি হয়েছে। সেনাবাহিনী সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে।
চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে।
বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার, কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার, বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।

কৃষির বেশ কয়েকটি প্রকল্পের পরিচালক (পিডি) বদলে তোড়জোড় শুরু করেছে কৃষি মন্ত্রণালয় ও অধীনস্থ দুটি সংস্থা। পিডি বদলের তালিকায় রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) ১১টি প্রকল্প ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের দুটি প্রকল্প। একসঙ্গে এত প্রকল্প পরিচালক পরিবর্তন নিয়ে কৃষিমন্ত্রী...
২ ঘণ্টা আগে
আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘এভিয়েশন হাব হতে হলে আমাদের বিমান বহর সম্প্রসারণ করতে হবে। এখানে কোনো গোপন অ্যাজেন্ডা নেই। বাংলাদেশ তার প্রয়োজনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বহর সম্প্রসারণ করা প্রয়োজন।’
৩ ঘণ্টা আগে
হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও প্রায় আট বছর কারাগারে রাখায় খুলনার বটিয়াঘাটার ইব্রাহিম শেখকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। সে সঙ্গে যাঁদের অবহেলায় দীর্ঘ আট বছর অতিরিক্ত কারাবাস করতে হয়েছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে না...
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান...
৩ ঘণ্টা আগে