
জুলাই–আগস্টে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে যাচ্ছে। এ বিষয়ে পদক্ষেপ নিতে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অফিস থেকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কারকাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ সব পলাতক আসামিকে ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। পলাতক আসামিদের বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন:
ইন্টারপোলের রেড নোটিশ: তালিকায় বাংলাদেশের যেসব শীর্ষ অপরাধীরা

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারির সঙ্গে পালনের লক্ষ্যে সারা দেশে ১১৪টি ভেন্যুতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেওয়া হবে।
১৭ মিনিট আগে
দেশে পর্যাপ্ত সারের মজুত রয়েছে বলে কৃষি মন্ত্রণালয় দাবি করলেও সংসদীয় কমিটির বৈঠকে তা নিয়ে প্রশ্ন তুলেছেন সরকার ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য। তাঁরা জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাগজ-কলমের হিসাবের সঙ্গে মাঠপর্যায়ের বাস্তবতার মিল নেই এবং তাঁদের নিজ নিজ এলাকায় কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না...
৩০ মিনিট আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, ইইউ বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করেন ইইউ রাষ্ট্রদূত
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশে গ্যাস সরবরাহ বেড়েছে এবং আগামী দিনেও ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একই সঙ্গে সরকারের সাত মাসে জনকল্যাণে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। সরকারের সাত মাস পূর্তি উপলক্ষে আজ বুধবার দুপুরে
১ ঘণ্টা আগে