
মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত আবার উন্মুক্ত ও সিন্ডিকেটমুক্ত করতে সরকার তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘আমরা চাই স্বল্প খরচে, স্বচ্ছ প্রক্রিয়ায় যেন আমাদের মানুষ যেতে পারেন। মালয়েশিয়াকে আহ্বান জানিয়েছি এ প্রক্রিয়াটাকে সিন্ডিকেটমুক্ত করার জন্য, যা কিছু করা প্রয়োজন সেটি যেন করে। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন আন্তরিক, তেমনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘মালয়েশিয়ার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের শ্রমিকদের অসাধারণ ভূমিকা রয়েছে। সুতরাং আমরা অনুরোধ জানিয়েছি, বাংলাদেশের ক্ষেত্রে যেন বিশেষভাবে ওনারা বিবেচনা করেন এবং সে প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন যে, ওনারা সামগ্রিকভাবে আলাপ-আলোচনার মাধ্যমে আমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন বাংলাদেশের শ্রমিকদের জন্য আলাদাভাবে, আলাদা নিয়মে কোনো কিছু করার সুযোগ থাকবে কি না।’
মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেখানে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার উচ্চশিক্ষায় ডিগ্রি এবং সার্টিফিকেটের ক্ষেত্রে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ নিয়ে আলোচনার কথা জানান তিনি।
মাহদী আমিন বলেন, ‘বিশেষভাবে টিচার এবং স্টুডেন্ট এক্সচেঞ্জের ক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত করা যায় কি না, তা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন, সেই বার্তা আমরা পৌঁছে দিয়েছি।’
মালয়েশিয়ার সিন্ডিকেট নিয়ে হওয়া মামলাগুলোর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের যৌথ বিবৃতিতে এসেছে। এই মামলার ক্ষেত্রে আমাদের অবস্থান সুস্পষ্ট। যাঁরা অপরাধী, বিভিন্ন রকমের দুর্নীতি এবং অপকর্মে যুক্ত রয়েছেন—অবশ্যই তাঁদের শাস্তি হবে আইনিপ্রক্রিয়ায়। ঠিক একই সঙ্গে যাঁরা নির্দোষ, যাঁরা কোনো অপকর্মে জড়িত ছিলেন না, আইনিপ্রক্রিয়ায় তাঁরা সুবিচার পাবেন, সেটি আমাদের কাম্য।’
‘ক্রেডিবল রিক্রুটমেন্ট এজেন্সি’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এটি কোনো নতুন সিন্ডিকেট তৈরির উদ্যোগ নয়। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, মালয়েশিয়ার সব সেন্ডিং কান্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য। তাদের নির্দিষ্ট কিছু মানদণ্ড রয়েছে, সেই অনুযায়ী তারা এজেন্সি নির্বাচন করে।

আগামী বছরের বিনা মূল্যের পাঠ্যবইয়ের মান নিয়ে শঙ্কা এবারও পুরোপুরি কাটছে না। দরপত্রের শর্তের চেয়ে পাঠ্যবইয়ে কম মানের জিএসএমের কাগজ ও নিম্নমানের কালি ব্যবহারের অভিযোগ উঠেছে। কোথাও কোথাও বাঁধাইয়েও ত্রুটি ধরা পড়েছে। পাঠ্যপুস্তক ছাপানো ও বিতরণের দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের...
৭ ঘণ্টা আগে
কৃষক কার্ডধারীদের প্রণোদনার অর্থ দিয়ে ডিলার পয়েন্ট থেকে শুধু সার, বীজসহ কৃষি উপকরণ কিনতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে সারা দেশের এক লাখ কৃষক আড়াই হাজার টাকা করে প্রণোদনার অর্থ পাবেন।
৭ ঘণ্টা আগে
তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
১১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
১১ ঘণ্টা আগে