
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকারের সিদ্ধান্তে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল বলে জানিয়েছেন সাক্ষী ইমদাদুল হক মোল্লা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দিতে এ সাক্ষ্য দেন তিনি।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিন নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ইমদাদুল। আসামি জয় পলাতক রয়েছেন। আর কারাগারে থাকা পলককে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১১ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।
ইমদাদুল হক মোল্লা বলেন, তিনি একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তিনি ‘অন্টিমেক্স কমিউনিকেশন লিমিটেড’ প্রতিষ্ঠানের পরিচালক। ২০২৩ থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
জবানবন্দিতে মো. ইমদাদুল হক মোল্লা বলেন, ২০২৪ সালের ১৮ জুলাই মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লাগে। ওই দিন বিকেল ৪টা থেকে কিছু কিছু এলাকায় ইন্টারনেট সেবা ব্যাহত হয়। রাত ৯টা থেকে ইন্টারনেট সেবা সারা দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে তাদের ওপরে আরও দুটি স্তর রয়েছে। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার বিষয়ে আইআইজির সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় আইসিটি থেকে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ বয়েছে। এরপর তারা বুঝতে পারেন সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে।
ইমদাদুল হক বলেন, ২০২৪ সালের ২৩ জুলাই তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহাখালী দুর্যোগ ব্যবস্থা ভবন পরিদর্শন করেন। তারা প্রতিমন্ত্রীকে ইন্টারনেট সেবা চালু করার জন্য অনুরোধ জানান। তখন প্রতিমন্ত্রী জানান ওই দিনই ইন্টারনেট সেবা চালু হবে। তারপর প্রতিমন্ত্রী উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ডাটা সেন্টারে আগুন লাগার কারণে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। বিষয়টি তাদের কাছে রাজনৈতিক বক্তব্য বলে মনে হয়েছে। কারণ দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন লেগেছিল, ডাটা সেন্টারে আগুন লাগেনি। যদিও আগুনে ভবনের বাইরে কিছু ফাইবার অপটিক ইন্টারনেট ট্রান্সমিশন ক্যাবল পুড়ে গিয়েছিল। তবে এই ডাটা সেন্টারটি বন্ধ হলেও সারা দেশে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা ছিল না। কারণ সারা দেশে আরও ১৫–১৬ টি ডাটা সেন্টার ছিল।

মধ্যপ্রাচ্যে সংকটের অচিরেই সমাধান হবে আশা করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলতে পারি, যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট (আন্তর্জাতিক বাজারে কমলে দেশের বাজারেও কমবে) করবার চেষ্টা করব।’
৩১ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আইনগতভাবে একটি তদন্ত কমিটি হওয়া বাঞ্ছনীয়। ঈদের ছুটির কারণে এই তদন্ত কমিটি করা যায়নি। আজকেই তদন্ত কমিটি করা হবে, তিন দিনের মধ্যে তারা প্রতিবেদন দেবেন।
২ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ সোমবার প্রধানমন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
৩ ঘণ্টা আগে
ক্ষমতার পটপরিবর্তনের পর বিদেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি ও ঘনিষ্ঠজনেরা দেশে থাকা সম্পদ নিয়ে নতুন করে তৎপর হয়ে উঠেছেন। বিদেশে বসেই তাঁরা বিভিন্ন বাংলাদেশ মিশনে আমমোক্তারনামা (পাওয়ার অব অ্যাটর্নি) জমা দিচ্ছেন।
৭ ঘণ্টা আগে