বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এয়ার কমোডর (অব.) লুৎফর রহমান মারা গেছেন। আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানায়, এয়ার কমোডর (অব.) লুৎফর রহমান ২০০২ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০০৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় পতাকাবাহী সংস্থাটির প্রতি তাঁর অবদান ও সেবার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বিমান।
বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংস্থাটির সব কর্মকর্তা-কর্মচারী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সম্প্রদায়গুলোর প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।
৮ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আয়োজক ও দর্শনার্থীদের জন্য পাঁচটি বিষয়ে পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। এর মধ্যে রয়েছে গুজব থেকে সতর্ক থাকা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিসর্জনে নির্ধারিত রুট অনুসরণ ও জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট
৩৩ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সরাসরি ফ্লাইটের সংখ্যা ৩৯। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি ও রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
২ ঘণ্টা আগে
দেশের আটটি বিভাগীয় সদরে শিগগিরই ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সাইবার অপরাধ শনাক্ত, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
২ ঘণ্টা আগে