
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নদ-নদীর পানি আবার বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই সিলেট ও সুনামগঞ্জ জেলায় কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বাপাউবোর দেশজুড়ে থাকা ১২৭টি পর্যবেক্ষণ স্টেশনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৯টি পয়েন্টে পানি বেড়েছে, ৫০ টিতে কমেছে এবং ৮টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে। বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জে বিপৎসীমার ৩৮ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচে নেমে আসায় ওই এলাকার মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
পূর্বাভাসে জানানো হয়, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। এর ফলে আত্রাই নদী নওগাঁর কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। পাশাপাশি নাটোর, সিরাজগঞ্জ এবং নওগাঁর নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতেও পানি বেড়ে সাময়িক প্লাবন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকলেও এর আশপাশের কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিচু এলাকা প্লাবিত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে চট্টগ্রামে ১৭৯ মিলিমিটার, সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার, লরেরগড়ে ৮৫ মিলিমিটার, ভাগ্যকূলে ৮১ মিলিমিটার এবং জাফলং ও কক্সবাজারে ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়ের সোহরায় ১০৭ মিলিমিটার ও চেরাপুঞ্জিতে ১০৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বেড়ে বান্দরবান, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। সরকারের পক্ষ থেকে নদী তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি যেকোনো জরুরি তথ্যের জন্য জাতীয় তথ্য সেবার ১০৯০ নম্বরে (ডায়াল করে ৫) অথবা কেন্দ্রের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে।

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ওই দিন থেকে আগের রুটিন অনুযায়ী যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়মিত পরীক্ষার পর স্থগিত পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হবে।
১ ঘণ্টা আগে
আবদুর রহমানেল মাছউদ বলেন, সংসদ থেকে এ বিষয়ে এখনো কোনো রেফারেন্স নির্বাচন কমিশনের কাছে আসেনি। এ ধরনের কোনো রেফারেন্স পাওয়া গেলে, কমিশন আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবে।
১ ঘণ্টা আগে
সংসদ সদস্যকে বহিষ্কারের দলীয় চিঠির ভিত্তিতে নির্বাচন কমিশনের করার কিছু নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, এই নিয়ে স্পিকারের রেফারেন্সসহ চিঠির অপেক্ষায় থাকবেন তারা।
২ ঘণ্টা আগে
ট্রাইব্যুনাল এই মামলায় মোজাফফরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে দুই মাস সময় দিয়েছেন। সেই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। ওই দিন তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এ ছাড়া তদন্তকারী কর্মকর্তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল।
২ ঘণ্টা আগে