
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গতকাল বুধবার জাতিসংঘের প্রধান কার্যালয়ে তাঁরা সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক টুইট থেকে এ তথ্য জানা গেছে।
বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. ইউনূসকে অভিনন্দন জানান। প্রায় আধা ঘণ্টাব্যাপী ওই বৈঠকে সম্পর্ক জোরদার, সোলার প্যানেল প্রকল্পে চীনা বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা করেন তাঁরা।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, ‘চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল বুধবার জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সম্পর্ক জোরদার, সৌর প্যানেলে বিনিয়োগ এবং ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা করেছেন।’
এ ছাড়া, একই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেই বিষয়টি নিশ্চিত করেন অজয় বাঙ্গা। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক খাত সংস্কারের লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বব্যাংক ৩৫০ কোটি ডলার বা প্রায় ৪২ হাজার কোটি টাকা সহজ শর্তে ঋণ দেবে।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলা হয়, ‘বুধবার নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলনের সাইডলাইনে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। আর্থিক খাতে সংস্কারে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ৩.৫ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।’

গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
৩ মিনিট আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৭ ঘণ্টা আগে