
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
এক বিবৃতিতে সীমান্ত পুলিশ আরও জানায়, ওই অভিবাসনপ্রত্যাশীদের দুটি দল বুধবার বসনিয়ার উত্তরাঞ্চলের বিস্ত্রিকা এলাকার কাছের সীমান্ত অবৈধভাবে পার হওয়ার চেষ্টা করছিল। কিন্তু সীমান্ত অতিক্রম করার আগেই তাদের আটকে দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, একটি দলে ছিলেন ৪০ জন পাকিস্তানি ও ২৩ জন বাংলাদেশি নাগরিক।
এ ছাড়া, একই এলাকায় আরও ৩৩ জন অভিবাসনপ্রত্যাশীর আরেকটি দলকেও আটকে দেওয়া হয়। সেই দলে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকেরা ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
অভিবাসনপ্রত্যাশীরা সাভা নদী পার হওয়ার জন্য যে দুটি নৌকা ব্যবহারের পরিকল্পনা করেছিলেন, পুলিশ সেগুলো জব্দ করেছে। সন্দেহভাজন দুই পাচারকারীকে শনাক্ত করার কথাও জানিয়েছে পুলিশ।
বসনিয়ার কাছের বলকান রুট নামে পরিচিত এলাকা দিয়ে বৈধ নথিপত্রহীন অভিবাসীরা প্রায়ই ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স-এর তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বলকান রুটে চার হাজার ৯০০-রও বেশি অবৈধ সীমান্ত অতিক্রমের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ফ্রন্টেক্সের পরিসংখ্যান বলছে, গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ২৬ শতাংশ কম।
সূত্র: ডয়চে ভেলে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১০ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
১৫ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
১৬ ঘণ্টা আগে