Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর মহাপরিচালক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ২৪
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের পাশে বাহিনীর মহাপরিচালক
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: বিজ্ঞপ্তি

গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তৎকালীন সময়ে দাফন এবং অ্যাম্বুলেন্স ভাড়া পরিশোধে তাৎক্ষণিক ৭৫ হাজার টাকা দেওয়ার পর এবার তাঁর ঋণ পরিশোধের জন্য পরিবারের হাতে চেক তুলে দিলেন মহাপরিচালক।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে নিহত উপজেলা কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন। এই অর্থ দিয়ে নিহত কর্মকর্তার আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া থাকা ঋণ পরিশোধ করা হবে।

সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: বিজ্ঞপ্তি
সড়ক দুর্ঘটনায় নিহত আনসার কর্মকর্তার পরিবারের সঙ্গে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। ছবি: বিজ্ঞপ্তি

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের আশ্বস্ত করে মহাপরিচালক বলেন, ‘বিধি মোতাবেক প্রাপ্য সব সুবিধা দ্রুততম সময়ে নিশ্চিত করাসহ ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।’

চেক তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন নিহতের বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত