Ajker Patrika

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১ নভেম্বর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২০: ২৫
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১ নভেম্বর

হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী জানান, তাঁরা প্রয়োজনীয় সব নথিপত্র এখনো পাননি। সে কারণে সময় চেয়ে আবেদন করেন তিনি। পরে ট্রাইব্যুনাল আগামী ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। এর আগে গত ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন এই মামলার আসামি। তাঁদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন ১১ জন। অন্যরা পলাতক।

গ্রেপ্তার থাকা আসামিদের মধ্যে রয়েছেন আবদুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু, আবদুর রাজ্জাক, দীপু মনি, মো. শামসুল হক টুকু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত