
দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানের প্রায় তিন শতাংশ থেকে বাড়িয়ে ৬–৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য ঘোষণা করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগ, সমন্বিত উন্নয়ন এবং মাঠ প্রশাসনের সক্রিয় ভূমিকার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।
আজ সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরও বলেন, দেশে বর্তমানে প্রায় ১ হাজার ৭৪২টি পর্যটন স্পট রয়েছে, যা দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে আছে। এসব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ করছে।
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, স্থানীয় পর্যায়ে পরিকল্পিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পর্যটন খাতকে অর্থনীতির শক্তিশালী খাতে রূপ দেওয়া সম্ভব।
পর্যটন মন্ত্রী মানিকগঞ্জের ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি ও তেওতা জমিদার বাড়িকে পর্যটন আকর্ষণ হিসেবে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জেলা প্রশাসকেরা নিজ নিজ এলাকায় নতুন পর্যটন সম্ভাবনা সৃষ্টি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও সৃজনশীল উদ্যোগ নেওয়ার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, জেলা প্রশাসকদের নেতৃত্বেই বাংলাদেশ বিশ্ব পর্যটন মানচিত্রে আরও শক্ত অবস্থান তৈরি করবে।
মন্ত্রীপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ ছাড়া সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা বলেন, পর্যটন খাতকে টেকসই ও আয়বর্ধক খাতে পরিণত করতে গবেষণাভিত্তিক পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।

জুলাই গণ-আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
৫ মিনিট আগে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও ওয়াসিম আকরামসহ জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের চেতনাকে ধারণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার—এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে।
১৩ ঘণ্টা আগে