জুলাই গণ-অভ্যুত্থানে তিন শ্রেণির আহত আরও এক হাজার ৭৫৭ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে সরকার। গতকাল সোমবার রাতে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ এবং অ্যালোকেশন অব বিজনেস অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করেছে।
ক শ্রেণির অতি গুরুতর আহত ১০৯ জন, খ শ্রেণির গুরুতর আহত ২১০ জন এবং আট বিভাগে গ শ্রেণির আহত এক হাজার ৪৩৮ জন জুলাই যোদ্ধার নাম গেজেটে প্রকাশ করা হয়েছে।
গ শ্রেণির আহতদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২২৬ জন, রংপুর বিভাগে ৯০ জন, ময়মনসিংহ বিভাগে ১১১ জন, বরিশাল বিভাগে ১১৬ জন, সিলেট বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ১৬৬ জন, রাজশাহী বিভাগে ২৩৬ জন এবং ঢাকা বিভাগের ৪০৬ জন জুলাই যোদ্ধা রয়েছেন।
এখন পর্যন্ত ক শ্রেণির ৬০২ জন, খ শ্রেণির এক হাজার ১১৮ জন ও গ শ্রেণি ১২ হাজার ৩৮ জন জুলাই যোদ্ধার তালিকা প্রকাশ করল সরকার।
ক শ্রেণির আহতরা প্রত্যেকে এককালীন ৫ লাখ টাকা পাবেন। ইতিমধ্যে তাঁদের ২ লাখ টাকা করে দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি ৩ লাখ টাকা দেওয়া হবে। ক শ্রেণির আহতরা মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন।
খ শ্রেণির আহতদের প্রত্যেককে এককালীন ৩ লাখ টাকা করে দেবে সরকার। গত অর্থবছরে তাঁদের এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। বাকি ২ লাখ টাকা চলতি অর্থবছরে দেওয়া হবে। খ শ্রেণির আহতরা মাসিক ১৫ হাজার টাকা করে ভাতা পাবেন।
এ ছাড়া গ শ্রেণির আহতদের এককালীন এক লাখ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে তাঁদের এই টাকা দেওয়া হয়েছে। গ শ্রেণির আহতরা মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের সংস্কার ও পরিবর্তন নিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও কোনো প্রকার পোস্টার ব্যবহারের সুযোগ থাকছে না। একই সঙ্গে এই নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে দলীয় প্রতীক ব্যবহারের বিধান...
১ ঘণ্টা আগে
আগামীকাল শনিবার সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে ত্রিশালের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত থেকে খাল খননের উদ্বোধন করবেন তিনি।
২ ঘণ্টা আগে
অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের চুক্তিতে মুহিববুল্লাহিল বাকীকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
ফিরতি যাত্রার এ সময়ে কেনা টিকিট যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।
৫ ঘণ্টা আগে