
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার বিষয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎ পেতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পরিপ্রেক্ষিতে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় ইসিকে সাক্ষাতের সময় দিয়েছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেলা সোয়া ২টার দিকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইসি আয়োজিত এক কর্মশালায় আখতার আহমেদ বলেন, তফসিল ও গণভোট নিয়ে আলোচনা করতে ১০ অথবা ১১ ডিসেম্বর দুপুর ১২টায় নির্বাচন কমিশনের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়।
ইসি সচিব বলেন, আরপিওর (গণপ্রতিনিধিত্ব আদেশ) একটা সংশোধনী ছিল। প্রবাসীদের পোস্টাল ব্যালট কাউন্টিং পদ্ধতি কী হবে, কোন কোন ব্যালটগুলো বাদ যাবে এবং কী পদ্ধতিতে কাউন্ট করা হবে—সেটার ওপরে একটা সংশোধনী ছিল। উপদেষ্টা পরিষদ সেটা অনুমোদন করেছে।
আখতার আহমেদ বলেন, গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে নীতিগত সম্মতি হয়েছে। একটি বাংলাদেশ জনতার দল; আরেকটি আমজনতার দল। এই দুটি দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ হবে পত্রিকায়—কোনো আপত্তি আছে কি না জানতে।

জাতির উদ্দেশে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে এ ভাষণ দেবেন তিনি।
১ ঘণ্টা আগে
গৃহকর্মী নির্যাতনের ঘটনায় দায়ের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর স্ত্রী বীথিকে সাত দিন এবং তাঁদের বাসার অন্য গৃহকর্মী সুফিয়া বেগমকে
১ ঘণ্টা আগে
সূত্র জানায়, ভোট দেওয়ার পর শেষে সিইসি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে নির্বাচন কমিশন ভবনে ফিরবেন তিনি।
১ ঘণ্টা আগে
‘নির্বাচনের দিনে যদি কোনো ধরনের সহিংসতা হয়, তাহলে দেখতে পারবেন কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়’—জাতীয় নির্বাচন ঘিরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে তিনি বলেছেন, এবারের নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই।
২ ঘণ্টা আগে