
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নজরদারির কারণে দেশের সীমান্ত দিয়ে একজনকেও অবৈধভাবে পুশ ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে।
সালাহউদ্দিন বলেন, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় ১০ হাজার মানুষকে পুশব্যাক করার যে দাবি করা হয়েছে, তার পক্ষে বাংলাদেশ সরকারের কাছে কোনো দালিলিক তথ্য নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবি দেশের প্রতিটি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) যেকোনো অনুপ্রবেশ বা পুশ ইনের চেষ্টা তারা প্রতিহত করছে।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনের পর সীমান্তে এ ধরনের তৎপরতা রাজনৈতিক অ্যাজেন্ডার অংশ হিসেবে দেখা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে মন্ত্রী জানান, এই মামলার তিন প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে। সেখানে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় ইতিমধ্যে বাংলাদেশ প্রয়োজনীয় নথিপত্র ও গ্রেপ্তারি পরোয়ানাসহ তাঁদের দেশে ফিরিয়ে আনার আবেদন পাঠিয়েছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর বাংলাদেশ সরকারকে ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠাতে অনুরোধ করে। সরকার তিন দিনের মধ্যে সব কাগজপত্র প্রস্তুত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বর্তমানে বেনজীর আহমেদ দেশটির ফেডারেল পুলিশের হেফাজতে রয়েছেন। বাংলাদেশ এখন ইউএই সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকিরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শরতের রোদ-বৃষ্টির খেলায় বিদ্যুতের চাহিদা ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াটের মধ্যে ওঠানামা করছে। গরম বেড়ে যাওয়ায় ১০ আগস্ট মধ্যরাতের পর ৩ হাজার ৭০০ মেগাওয়াট লোডশেডিং করা হয়, যা দেশে সর্বকালের রেকর্ড। এমন পরিস্থিতিতেও উৎপাদন সক্ষমতা থাকার পরও জ্বালানির অভাবে দেশের মোট ২৯ হাজার মেগাওয়াট...
২ ঘণ্টা আগে
দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।
২ ঘণ্টা আগে
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
৭ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশু ও তরুণ প্রজন্মকে সুরক্ষিত এবং তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য বিধিসহ অপরিহার্য সামাজিক সেবাগুলোকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
৭ ঘণ্টা আগে