
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর অভাবে অবশেষে মজুত ফুরিয়ে গেছে এক্সিলারেট এনার্জির। ফলে নতুন করে কার্গো আসার আগপর্যন্ত আপাতত সামিটের টার্মিনাল থেকে পাওয়া এলএনজি দিয়েই চলতে হচ্ছে। এদিকে এলএনজি সরবরাহ কমে যাওয়ার কারণে দেশের সামগ্রিক গ্যাস সরবরাহ আরও এক দফায় কমেছে।
আজ বুধবার পেট্রোবাংলার প্রতিবেদনে দেখা যায়, দুপুর ১২টার দিকে দুই এলএনজি টার্মিনাল থেকে মোট ৬৬১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হচ্ছিল। দেশীয় কূপের ১ হাজার ৬২৮ মিলিয়ন মিলে মোট ২ হাজার ২৮৯ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে যাচ্ছিল। তবে সন্ধ্যা ৬টার বুলেটিনে দেখা যায়, এলএনজি টার্মিনাল থেকে গ্যাসের সরবরাহ ৫৬২ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। সব মিলিয়ে তখন জাতীয় সঞ্চালন লাইনে ২ হাজার ১৮৯ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রবাহিত হচ্ছিল।
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরপিসিএল) একজন কর্মকর্তা জানান, আজ বেলা ২টা ৪০ মিনিটের দিকে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল পুরোপুরি গ্যাসশূন্য হয়ে গেছে। তবে সামিটের টার্মিনাল পুরোপুরি সচল রয়েছে। সেখান থেকে ৫৬০ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হচ্ছে।
কীভাবে এমনটি হলো—জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘এক্সিলারেট বলেছিল, তাদের একটি বয়লার সচল করার জন্য ৭২ ঘণ্টার একটা বিরতি দিতে হবে। এখন সেই বয়লার এমনিতেই ঠিক হয়ে গেছে বলে তারা জানাচ্ছে। তথ্যের বিভ্রাটও কার্গো-সংকটের একটা কারণ।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে ক্রয় কমিটির জরুরি বৈঠকে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব পাস হয়েছে। সেখান থেকে ২৩ আগস্ট একটি এলএনজি কার্গো আসার কথা রয়েছে। এ ছাড়া আজ ক্রয় কমিটির নিয়মিত বৈঠকে সিঙ্গাপুর থেকে প্রতি ইউনিট ২৩ দশমিক ৯৩ ডলারে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটি সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ মূল্য।

মিয়ানমারের পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য।
৩৯ মিনিট আগে
রাশিয়ার তিভের অঞ্চলে কালিনিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ওয়াটার উৎস হিসেবে ব্যবহৃত উদোমলিয়া হ্রদে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো রসাটমের চতুর্থ আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১১টি দেশের শৌখিন মৎস্য শিকারিরা (অ্যাঙ্গোলার) অংশ নেন।
৪৩ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন আশরাফুল হক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১২ জন, ডিআইজি পদমর্যাদার তিন জন এবং পুলিশ সুপার পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন।
১ ঘণ্টা আগে