
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটিতে এখন উৎসবমুখর সারা দেশ। ঈদের আনন্দ উদ্যাপনে দেশের কোটি কোটি মানুষ ফিরছে আপন ঠিকানায়। বাড়ি ফেরার পথে এ দেশের বেশির ভাগ মানুষকে পাড়ি দিতে হয় পদ্মা ও যমুনা সেতু। ঈদ উৎসবের এই সময়ে গত তিন দিনে প্রমত্ত নদীর ওপর নির্মিত সেতু দুটি দিয়ে পারাপার হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৮১৯টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ২৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ২০০ টাকা।
আজ শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর মধ্যে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে গত ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত যানবাহন পারাপার হয়েছে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি। এই সেতু থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা; যা গত বছরের (২০২৫ সাল) তুলনায় ১ কোটি ৭৩ হাজার ৪০০ টাকা বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে ২০২৬ সালের মার্চ মাসের ১৭-১৯ তারিখ পর্যন্ত ৩ দিনে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পারাপার হয়, ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। ২০২৬ সালের মার্চ মাসের ১৭-১৯ তারিখ পর্যন্ত তিন দিনে মোট টোল আদায় হয় ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার আজকের পত্রিকাকে বলেন, পদ্মা সেতু ও যমুনা দিয়ে ১৮ মার্চ সবচেয়ে বেশি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ১৭ মার্চ পারাপার হওয়া ৩৮ হাজার ৫১৭টি যানবাহন থেকে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা, ১৮ মার্চ ৪১ হাজার ৮৮৫টি যানবাহন থেকে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ২৫০ টাকা এবং ১৯ মার্চ ৩৯ হাজার ২৮০টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
দেশের উত্তরাঞ্চলের যোগাযোগের জন্য নির্মিত যমুনা সেতুতেও ঈদের ছুটিতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৩৭টি যানবাহন।
এ বিষয়ে সেতু কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা সেতুর ক্ষেত্রে ২০২৬ সালের ১৮ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়, ২০২৫ সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। ২০২৬ সালে এক দিনে সর্বোচ্চ টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০ টাকা।
এ ছাড়া ১৭ মার্চ ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন থেকে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা, ১৯ মার্চ ৪৫ হাজার ৬১০টি যানবাহন থেকে ৩ কোটি ৪৩ লাখ ১১ হাজার ৯০০ টাকার টোল আদায় হয়েছে।
সেতু কর্তৃপক্ষের দাবি, ২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরনের যানজট পরিলক্ষিত হয়নি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো ঠেকাতে র্যাবের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল ইফতেখার আহমেদ।
১০ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী রেবেকা সুলতানা ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।
৪ ঘণ্টা আগে
নানা কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল (সা.) ইরশাদ করেন, যখন রমজান মাস আসে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারি, মুসলিম)।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের আলখারাজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্রে নিহত মোশাররফ হোসেনের লাশ আসছে আজ শুক্রবার। সৌদি সময় রাত ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি-৮০৬ রিয়াদ থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।
৫ ঘণ্টা আগে