
হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেইসঙ্গে আগামী ৭ জুন তাঁদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার তিনজনকে হাজির করার পর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এর আগে সকাল ৯টার পর প্রিজনভ্যানে করে ডা. দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তিনজনকে এই মামলায় গ্রেপ্তার দেখাতে হাজিরের জন্য গত ৭ মে নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। হেফাজতের ঘটনায় হত্যাকাণ্ডের শিকার ৫৮ জনের পরিচয় নিশ্চিত করেছে তদন্ত সংস্থা।
গত ৭ মে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ২০১৩ সালের হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। ফারজানা রুপা তাঁর ‘সমীকরণ’ নামক একটা অনুসন্ধান রিপোর্ট প্রচার করেছেন কিছু বিতর্কিত মানুষের বক্তব্য নিয়ে। ৭১ টেলিভিশন, মোজাম্মেল বাবু এবং ফারজানা রুপাদের ভূমিকা ছিল হেফাজতে ইসলামের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা। আমাদের কাছে মনে হয়েছে এটাও একটা সিস্টেমেটিক ক্রাইমের মধ্যেই ছিল। তাঁরা পূর্বপরিকল্পনামাফিক এবং সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়াইজ এসব কাজ করেছেন। ফারজানা রুপা বরাবরই বিতর্কিত ভূমিকায় থাকতেন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দেশের কোথাও কোথাও বিক্ষোভ, বিদ্যুৎ অফিসে হামলার চেষ্টাও হয়েছে। সে কারণে অনেক বিদ্যুৎ অফিস নিরাপত্তা চেয়ে থানা-পুলিশকে জানিয়েছে। তবে বগুড়া, সিরাজগঞ্জ ও যশোরে দেখা গেছে ভিন্ন চিত্র। এই তিন জেলায় বিদ্যুৎ কম যাচ্ছে কিংবা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
৬ ঘণ্টা আগে
মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমাদের একটাই পরিচয় আমরা এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশি...
১২ ঘণ্টা আগে
অবশেষে বন্ধ থাকা একটি এলএনজি টার্মিনালে এলএনজিবাহী কার্গো ভিড়েছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে গ্যাসের স্বল্পতা কিছুটা হলেও হ্রাস পেয়েছে...
১২ ঘণ্টা আগে
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। অবসরে পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুযোগ-সুবিধা পাবেন।
২১ ঘণ্টা আগে