
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট, অর্থাৎ ২৪ মের পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয় আজ বৃহস্পতিবার সকাল ৮টায়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট ও অ্যাপে ৯৪ লাখ হিট করেছেন টিকিটপ্রত্যাশীরা।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ২৪ মে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসনসংখ্যা ৩২ হাজার ২১৯টি। এর মধ্যে পশ্চিমাঞ্চলের ২১টি ট্রেনের আসন ১৬ হাজার ২৪৫টি এবং পূর্বাঞ্চলের ২৩টি ট্রেনের আসন ১৫ হাজার ৯৭৪টি। আর সারা দেশের ট্রেনগুলোর মোট আসনসংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৭৫৭টি।
এর মধ্যে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৬ হাজার ৯৭টি আসন বিক্রি হয়েছে। একই সময়ে সারা দেশে বিক্রি হয়েছে ২৬ হাজার ২৮৭টি আসন।
এদিকে ২৪ মে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে আজ বেলা ২টায়।
রেলের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার বিক্রি হবে ২৪ মে যাত্রার টিকিট। ১৫ মে বিক্রি হবে ২৫ মে যাত্রার, ১৬ মে ২৬ মে যাত্রার এবং ১৭ মে ২৭ মে যাত্রার টিকিট। ঈদ উপলক্ষে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেনও চালানো হবে।
রেলওয়ে জানিয়েছে, ঈদের অগ্রিম যাত্রার ক্ষেত্রে একজন যাত্রী একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট, উচ্চ শ্রেণি ছাড়া, স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

দেশের সাড়ে তিন কোটি যুবক দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হলে দেশের অন্তত ৫০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালক মো. মোকাম্মেল হক...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধানমন্ত্রীর
১ ঘণ্টা আগে
ঢাকা আগামী অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশের স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে সব ধরনের স্থানীয় নির্বাচন শেষ করতে প্রায় এক বছর সময় লাগতে পারে বলে জানি
২ ঘণ্টা আগে
চক্রটি ভুক্তভোগীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাঁর ব্যাংক হিসাব থেকে বিকাশ ও উপায়ের মাধ্যমে মোট ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করে। একই সঙ্গে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ব্ল্যাকমেল করা হয়।
৪ ঘণ্টা আগে