
চলতি বছর আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার হওয়ার যোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে আগামী বছর ২ মার্চের পর অর্থাৎ ২০২৬ সালের ভোটার তালিকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি।
আর সব ধরনের নির্বাচনের তফসিল ঘোষণার আগে ভোটার হওয়ার যোগ্যদের ভোটার তালিকাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন কমিশনের প্রথম বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তবে বৈঠকে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।
কমিশনার সানাউল্লাহ বলেন, ‘বর্তমানে ১৭ লাখ তথ্য আমাদের হাতে আছে, আগামী ১ জানুয়ারি যেটা সন্নিবেশ করব। তাঁরা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। তবে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গেছে, এই ডেটাটা সব সময় পূর্ণাঙ্গ হয় না। কারণ, অনেকেই অফিসে এসে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন না। এই সংখ্যাটা আনুমানিক ৪৫ লাখ হতে পারত।’
সানাউল্লাহ বলেন, ‘আমাদের হাতে যে ১৭ লাখ ডেটা আছে, তার মধ্যে ১৩ লাখ ডেটা ২০২২ সালে সংগ্রহ করেছিলাম। আর মাত্র ৪ লাখ বিভিন্ন অফিসে এসে এ বছর ভোটার নিবন্ধন করেছেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, কমবেশি ২৭ থেকে ২৮ লাখ ভোটার নিবন্ধিত হননি, কিন্তু ভোটার হওয়ার যোগ্য। এই বাস্তবতায় আমরা সিদ্ধান্ত নিয়েছিে, আমাদের এই বছরের যে হালনাগাদ প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।’
নির্বাচন কমিশনার বলেন, ২ জানুয়ারি খসড়া প্রকাশের পর শুনানি, দাবি–আপত্তির পর ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। কিন্তু যাঁরা বাদ পড়লেন, আমরা চাই যে তাঁরা আমাদের ভোটার তালিকায় সন্নিবেশিত হোন। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের তথ্য সংগ্রহ করব। এই বাদ পড়া ভোটাররা ছাড়াও ২০২৫ সালে যারা ভোটার হবেন, অর্থাৎ ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত যাঁরা ভোটার হবেন, তাঁদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে আমরা যে সুবিধা পাব বলে মনে করছি, আমাদের ভোটার তালিকাটি আমরা চেক করে নিতে পারব। বাড়ি বাড়ি গেলে মৃত ভোটারদের বাদ দেওয়া সহজ হবে। ডুপ্লিকেশন থাকলে বা কোনো সমস্যা থাকলে তা হতো কাটিয়ে উঠতে পারব। বাড়ি বাড়ি গেলে আমাদের ছয় মাস হয়তো সময় লাগবে। এই ছয় মাস সময়ের সঙ্গে আমাদের ভোটার তালিকা হালনাগাদের কোনো সম্পর্ক নাই।
যাঁরা প্রাপ্তবয়স্ক, তাঁরা যেন ১ জানুয়ারি এবং পরবর্তী সময় ২০২৬ সালের ১ জানুয়ারিতে যাঁরা ভোটার হওয়ার যোগ্য হবেন, তাঁরা কেউ যেন বাদ না পড়েন—সেটি নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন।
বাড়ি বাড়ি হালনাগাদ কবে থেকে শুরু করা হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘এটি সচিবালয় থেকে ঠিক হবে। আমরা চাচ্ছি যে যত দ্রুত সম্ভব কাজটি শুরু করা যায়। ১ জানুয়ারি পর্যন্ত যে হালনাগাদ সেই কার্যক্রম ২ মার্চে শেষ হয়ে যাবে। তাই আমাদের হাতে কিন্তু একটি ভোটার তালিকা থাকবে। আমরা আবার বাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজনীয়তা এই জন্য বোধ করছি, আমরা ধারণা করছি ২৫ থেকে ২৭ লাখ ভোটার যারা অফিসে এসে নিবন্ধিত হন নাই, আমরা চাই এরা নিবন্ধিত হোন। সেই জন্য বাড়ি বাড়ি যাওয়া। আর যেহেতু আমরা বাড়ি বাড়ি যাচ্ছি সেহেতু আগামী বছরের তথ্যও আমরা নিয়ে নেব, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত নেব।
‘যখনই কোনো একটি নির্বাচন সামনে আসবে, নির্বাচন কমিশনের চেষ্টা থাকবে তফসিল ঘোষণার আগে পর্যন্ত যেন, বিশেষ কোনো অরডিন্যান্স জারি করে হলেও ভোটার হওয়ার যোগ্যদের যেন তালিকাভুক্ত করা যায় সেই চেষ্টা করছে নির্বাচন কমিশন।’
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, ‘এটি সচিবালয় থেকে আপনাদের ব্রিফ করবে। আমরা যেটা ধারণা করছি, ২ মার্চের পরেই আমরা শুরু করতে পারব। ২ মার্চ পর্যন্ত আমাদের এই কার্যক্রমটা শেষ করতে হবে।’
ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এদিকে রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন। বৈঠকে নির্বাচনের রূপরেখা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, ‘এই নিয়ে আজকে আমাদের কোনো আলোচনা হয়নি। এটি নিয়ে কোনো আলোচনা করিনি।’

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বাজেট আলোচনায় বাড়তি সময় চেয়ে কয়েকজন সংসদ সদস্য অনুরোধ জানালেও তাতে সাড়া দেননি তিনি। বরং সদস্যদের উদ্দেশে বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’
২ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে বলেছেন, ‘আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না। ফতোয়ার জন্য পটিয়াও যাব না। ফতোয়ার জন্য লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে, জামায়াতে ইসলামীকে ইসলামি...
১ ঘণ্টা আগে
অনেক ডেঙ্গু রোগী এখন হাসপাতালে ভর্তি জানিয়ে মীর শাহ আলম বলেন, সবাইকে সচেতন হতে হবে। ঢাকার রাস্তায় ময়লা থাকবে না। প্রত্যেক শনিবার স্কুলে পরিচ্ছন্নতা অভিযান চলবে। একই জায়গায় দ্বিতীয়বার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়া ও চীনে নিজের প্রথম বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পরদিন আজ শনিবার দুপুরে তিনি তাঁর প্রয়াত পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন।
২ ঘণ্টা আগে