কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. সেলিম খান। তিনি এর আগে কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে বর্তমান কৃষি সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি উর্মি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
অপর প্রজ্ঞাপনে বলা হয়, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার এ নিয়োগের মেয়াদ ও অন্যান্য শর্ত চুক্তিতে নির্ধারিত হবে।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের সহায়তায় গবেষণা সহযোগী নিয়োগের সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের বেঞ্চ এ আদেশ দেন...
১ ঘণ্টা আগে
জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন...
২ ঘণ্টা আগে
শুনানিতে তামিম পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনের বরাতে বলেন, আন্দোলন দমনে সারা দেশে মোট ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ব্যবহার করা হয়েছে। যেখানে এলএমজি, এসএমজি, চায়নিজ রাইফেল, শটগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন মারণাস্ত্র দিয়ে এসব গুলি চালানো হয়। শুধু ঢাকা শহরে ৯৫ হাজার ৩১৩ রাউন্ড ছোড়া হয়।
৩ ঘণ্টা আগে
কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ আরও কয়েকটি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়টি দক্ষিণ কোরিয়া সরকার বিবেচনা করতে পারে। এসব খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ সৃষ্টি হলে দুই দেশের শ্রম সহযোগিতা আরও সম্প্রসারিত হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
৩ ঘণ্টা আগে