Ajker Patrika

জুলাই–আগস্টের মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জুলাই–আগস্টের মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছেরের জামিন
ফাইল ছবি

জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদুল আলম দোহা বলেন, জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য ইতিমধ্যে নোট দেওয়া হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ গভীর রাতে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুরে গুলিতে নিহতের ঘটনায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত