
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এটুআই প্রকল্পের যুগ্ম সচিব থাকার সময় তাঁর জন্য তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী সবুর মণ্ডলকে অবসরে পাঠিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যানের পদটি সচিব পদমর্যাদার।
চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কারও চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই অবসরে পাঠাতে পারে। তবে তার আগে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুস সবুর মণ্ডলের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাঁকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠাল। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।
২০১৯ সালের আগস্টে সবুর মণ্ডলের কারণে ফেরি তিন ঘণ্টা দেরি করে ছাড়ার ফলে ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মারা যায়। ওই সময় তদন্তেও এর প্রমাণ পাওয়া যায়।
মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত তিতাস ঘোষকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হচ্ছিল। কিন্তু মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে সবুর মণ্ডলের জন্য তিন ঘণ্টা দেরি করে ফেরি ছাড়ে। এমন পরিস্থিতিতে ফেরিতেই মারা যায় তিতাস।
আব্দুর সবুর মণ্ডল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।
আরও খবর পড়ুন:

মেজর জেনারেল মো. আলীমুল আমীনকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশের পদমর্যাদা কর্মকর্তারা রয়েছেন। আজ সোমবার সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক
২ ঘণ্টা আগে
চাকরির মেয়াদ শেষে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফকে চুক্তিতে একই পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত করে এক বছরের চুক্তিতে সেতু বিভাগের সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া বাড়ানোর দাবি জানিয়েছে মালিকপক্ষ। তারা এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে দাবি জানিয়েছে। প্রস্তাব আমলে নিয়ে বিআরটিএ বাসভাড়া সমন্বয়ের উদ্যোগও নিয়েছে।
৪ ঘণ্টা আগে