
সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে বাংলাদেশ ও ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে পরস্পরকে স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া আছে। তারপরও প্রায় প্রতিদিনই বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশের নাগরিকদের লাশ পড়ছে। এমন হত্যাকাণ্ড দ্বিপক্ষীয় সম্পর্ক ভালো করার ক্ষেত্রে অন্তরায় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
আজ সোমবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই অন্তরায়ের কথা উল্লেখ করেন।
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে ১ সেপ্টেম্বর স্বর্ণা দাশ নামে এক কিশোরী নিহত হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘সীমান্ত হত্যা দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ করে। যখন ভারতের সঙ্গে সম্পর্কের সোনালি অধ্যায় বলা হতো, তখনো সীমান্ত হত্যা হতো।’
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্বের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও গণমাধ্যমে যে আলোচনা চলছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, বিষয়টি স্পর্শকাতর। অনুমানের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করতে পারবে না। আর এটা যাচাই–বাছাইয়ের দায়িত্বও এই মন্ত্রণালয়ের নয়।
দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট বিভাগ চাইলে তখন পররাষ্ট্র মন্ত্রণালয় সহযোগিতা করবে। উপদেষ্টা জানান, রাষ্ট্রপতির এ বিষয়টি নিয়ে তিনি কথাও বলতে চান না।
আরও পড়ুন–

ব্রিকস ও সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) অংশীদার সদস্য হওয়ার আবেদনে বাংলাদেশকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশ তাদের বিদ্যমান সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে আরও উন্নীত করে নতুন যুগে...
৩৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল শনিবার বিকেল ৪টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে শুক্রবার রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই ফ্লাইটে দেশে ফেরেন।
৩ ঘণ্টা আগে
কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সীমান্তে কাউকে এনে পুশ ইন করিয়ে দেওয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বা যথাযথ প্রক্রিয়া নয়। ভারতের কাছে যদি অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকে, তাহলে তা কূটনৈতিক চ্যানেলে পাঠানো যেতে পারে। বাংলাদেশ সরকার জাতীয়তা যাচাই করে আইনি প্রক্রিয়ায় তাদের দেশে ফিরিয়ে নেবে
৫ ঘণ্টা আগে