
কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে গ্রাউন্ডেড বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি সচল করতে ঢাকা থেকে প্রকৌশলী দল ও প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ পাঠানো হচ্ছে। আজ শনিবার (৮ আগস্ট) ঢাকা থেকে রোমগামী বিমানের ফ্লাইটে এসব প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বশেষ ফ্লাইট হালনাগাদ তথ্য অনুযায়ী, রোম থেকে ঢাকাগামী বিজি-৩০৬ ফ্লাইটে ব্যবহৃত এস-২-এজেওয়াই উড়োজাহাজটি বর্তমানে কারিগরি ত্রুটির কারণে মাটিতে আটকে আছে। ত্রুটি নিরসনের জন্য ঢাকায় থাকা প্রকৌশলী দল এবং প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ রোমে পাঠানো হচ্ছে।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা থেকে পাঠানো প্রকৌশলী দল ও যন্ত্রাংশ বহনকারী ফ্লাইটটি রোমের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রকৌশলী দল ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পৌঁছানোর পর উড়োজাহাজটির কারিগরি ত্রুটি নিরসনের কাজ শুরু হবে।
পরিকল্পনা অনুযায়ী, মেরামতকাজ শেষ করে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হলে ফ্লাইটটি আজ শনিবার রাত ১০টায় রোম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। ফ্লাইটটি ৯ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
এর আগে কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিজি-৩০৬ ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণের পর কারিগরি ত্রুটির কারণে গ্রাউন্ডেড হয়। এতে ফ্লাইটটির যাত্রীরা রোমে আটকা পড়েন।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটি নিরসনের অগ্রগতি এবং ফ্লাইটের সর্বশেষ সময়সূচি সম্পর্কে যাত্রীদের নিয়মিত হালনাগাদ তথ্য জানানো হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে। নৌপথে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
২০ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যে শেষ হোক, সরকার এমনটা চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘সরকারের চাওয়া এই অর্থবছরের মধ্যে নির্বাচন কমিশন যেন নির্বাচনগুলো শেষ করে। তবে শুরু কবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। আর আমি যদি শুরুটা বলে দেই
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা
৩ ঘণ্টা আগে
চলতি বছরের সেপ্টেম্বরে সংসদে পাস হওয়া তিনটি আইন বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা দুর্বল করেছে এবং এর মাধ্যমে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
৩ ঘণ্টা আগে