
কুমিল্লার রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার দিবাগত রাতে কুমিল্লায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
কুমিল্লার এই রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং কুমিল্লা জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব অবহেলার প্রাথমিক অভিযোগে এরই মধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পূর্ণাঙ্গ রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি এই দুর্ঘটনার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন তিনি।
এ ছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেল দুর্ঘটনায় নিহতদের প্রতিও তিনি শোক প্রকাশ করেছেন।
আজ রোববার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদ উদ্যাপনের এই আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান। প্রতিটি মৃত্যুই অপূরণীয় ক্ষতি। আমি মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। হতাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার বদ্ধপরিকর। এ বিষয়ে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে দুর্বলতাগুলো চিহ্নিত করে জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’

বাণিজ্য মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পাশাপাশি ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে এসব দপ্তরে পদায়ন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ঈদযাত্রায় পদ্মা সেতুতে চালু হয়েছে দেশের প্রথম সমন্বিত ক্যাশলেস টোলিং সেবা ‘ডি-টোল’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এই সেবা পরিচালনা করছে। ডি-টোল চালু হওয়ায় যানবাহন চালকদের টোলপ্লাজায় থেমে নগদ অর্থ পরিশোধ করতে হচ্ছে না। বরং স্বয়ংক্রিয় পদ্ধতিতে দ্রুত
১৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রাফিক জরিমানা সংক্রান্ত ভুয়া এসএমএস নিয়ে নগরবাসীকে সতর্ক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির ট্রাফিক বিভাগ বলছে, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ট্রাফিক জরিমানা আদায়ের নামে যে এসএমএস পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে আটকে পড়া আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের দেশে ফেরানো হয়।
১৬ ঘণ্টা আগে