
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশ থাকলেও তা না মেনে সেখানে অবস্থান করছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। এ ব্যাপারে ইসি বলছে, তাঁকে চিঠি দেওয়াই যথেষ্ট। এর বেশি কিছু আর কি করার থাকে?
আজ রোববার দুপুরে সাবেক নির্বাচন কমিশনারদের সঙ্গে বর্তমান কমিশনের সংলাপ শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘একবার চিঠি দেওয়া হয়েছে। পরবর্তীতে এলাকা ত্যাগের চিঠি দেওয়া হয়েছে। তাঁর (এমপি বাহার) জন্য এটাই তো যথেষ্ট।’
সিইসি বলেন, ‘এমপি একজন সম্মানিত ব্যক্তি। তাঁকে আমরা চিঠি দিয়েছি। এখন আমরা তো বলতে পারি না যে, আপনি এখনই বের হয়ে যান।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন পরবর্তী সময়ে দুজন নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। দুজনই বলেন, একজন এমপি হয়ে যদি নিজের সম্মান না রাখতে পারেন, তাহলে কী করার আছে। ওই দুই ইসির একজন বলেন, তাঁর (এমপি বাহার) বুদ্ধি নেই! তাঁকে এখন ম্যাজিস্ট্রেট জরিমানা করলে বিষয়টা ভালো দেখাবে?
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

মহান মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক তালিকা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির সুপারিশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ সোমবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সুপারিশ করা হয়।
৯ মিনিট আগে
বাসমালিকের কাছ থেকে প্রতিদিন তিন থেকে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার চাপ থাকায় চালকেরা সড়কে অশুভ প্রতিযোগিতায় জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তাঁর মতে, চালকদের নির্দিষ্ট বেতন দেওয়া গেলে এই প্রতিযোগিতা অনেকাংশে কমানো সম্ভব।
৪৪ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফর ঘিরে পরশুরাম ও ফুলগাজীতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। রেড ও ইয়েলো জোনে প্রবেশে লাগবে বিশেষ কার্ড। দুই উপজেলায় মোতায়েন থাকবেন পুলিশের দুই হাজারের বেশি সদস্য।
১ ঘণ্টা আগে
গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে বিশ্ব শিক্ষক দিবসের জাতীয় সম্মাননার পরিধি ১২ জন থেকে বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
২ ঘণ্টা আগে