ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন প্রতিষ্ঠান কত টাকা বরাদ্দ পাবে, সে তালিকা চূড়ান্ত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।
ইইডি সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন প্রকল্পের আওতায় এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মেরামত করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২২ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ পেয়েছে। এই বরাদ্দ ভোটকেন্দ্র মেরামত ও সংরক্ষণকাজে ব্যয় করতে হবে।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী। আজ শুক্রবার আজকের পত্রিকাকে তিনি বলেন, ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা চূড়ান্তের পাশাপাশি বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারি বিধিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কার করার জন্য পৃথক দুটি কমিটিও গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সিটি করপোরেশনভুক্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলা বা মেট্রোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আর সদস্যসচিব হিসেবে থাকবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মেট্রোপলিটন থানা বা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট থানা উপসহকারী প্রকৌশলী।
এ ছাড়া উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন ওই উপজেলার ইউএনও এবং সদস্যসচিব হবেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান। কমিটির সদস্য হিসেবে থাকবেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওই উপজেলার উপসহকারী প্রকৌশলী।

পাইলটিং কার্যক্রমের অংশ হিসেবে দেশের প্রান্তিক কৃষকদের পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। প্রাথমিকভাবে ৯ উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে প্রান্তিক কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে বলে জানান মন্ত্রী।
২৫ মিনিট আগে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলার জেরে কয়েকটি দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণার প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত পাঁচ দিনে মোট ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
৩৩ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি-ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।
৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই রাজনৈতিক উপদেষ্টাকে আগের দায়িত্বের পাশাপাশি একটি করে মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
৪২ মিনিট আগে