পদ্মা সেতুর পিলার নানা কারণেই আলোচনায় এসেছে। এতে ১২২ মিটার দৈর্ঘ্যের পিলার ব্যবহার করা হয়েছে, যা বিশ্বে একটি রেকর্ড। এই পিলার কিন্তু আবার এর ব্যস দিয়েও বিশ্ব রেকর্ড করেছে। বিশ্বের আর কোনো সেতুতে ৩ মিটার ব্যসের পিলার ব্যবহার করা হয়নি। এখানেই শেষ নয়। এই পিলারের নকশা নিয়েও হয়েছে বিস্তর আলোচনা।
এই যে বিশাল লম্বা পিলারগুলো এগুলো বসাতেও করতে হয়েছে এলাহি কাণ্ড। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাতুড়ি দিয়ে কয়দিন কাজ করা গেছে। তারপরই ভেঙে গেছে। বিশেষ অর্ডার দিয়ে বানাতে হয়েছে নতুন হাতুড়ি। সে যাক।
আসা যাক পিলারের কথায়। এই পিলারগুলো আবার কিন্তু সোজা একলাই ঢুকে যায়নি নদীতলের মাটিতে।
তাহলে তো যথেষ্ট নিরাপদ হলো না। পদ্মার স্রোতের কথা মাথায় রেখে এই পিলারগুলো সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে আরও ছয়টি পা। কারণ, একটি পিলারের তলা থেকে যদি মাটি সরে যায় বা এই পিলারই যদি ভেঙে যায়। তাই এই বাড়তি সতর্কতা। মাকড়সার যেমন আটটি পা থাকে ঠিক তেমন। এই পিলার বা পাইলগুলো খাঁড়াভাবে কিন্তু মাটিতে বসানো হয় না। বাঁকা করে বসানো হয়।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
ফলে ১২০ মিটার লম্বা পিলার বাঁকা করে মাটিতে ঢোকালে মাটির নিচে এদের ছয়টি পা ছয়দিকে অনেক দূরে ছড়িয়ে যাবে। এই ছয়টির নিচের মাটি একসঙ্গে ধুয়ে যাওয়ার আশঙ্কাও এতে কমছে। ফলে নিরাপত্তা বেড়েছে। আর এই ফাঁপা পিলার বা পাইলগুলোর ভেতরে তো বালি ঢুকছে। প্রশ্ন হচ্ছে এতে ক্ষয় হবে না? হবে। ক্ষয়ই স্বাভাবিক। তবে এটি এমনভাবে বানানো হয়েছে যে, ১০০ বছরে এর ক্ষয় হবে ১০ মিলিমিটার। ৫০ থেকে ৬০ মিলিমিটার তখনো থাকবে। অর্থাৎ, স্টিলের পাত দিয়ে বানানো কলামগুলো তখনো পদ্মাসেতুকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই ক্ষয়ের মানটি পরীক্ষিত। আর বলে রাখা ভালো পদ্মা সেতুর আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম...
২৬ মিনিট আগে
দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সমীক্ষার জন্য ১২ মাস সময় নির্ধারণ করা হলেও তা আট থেকে নয় মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক
৩০ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে যাঁরা রুফটপ সোলার (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) স্থাপন করবেন, তাঁদের উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ১৫ পয়সা দরে কিনে নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে জ্বালানিসংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার
৪০ মিনিট আগে
দীর্ঘদিনের গ্যাস-সংকট ও আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, সাইসমিক জরিপ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করা, উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ও বিডিং এবং এলএনজি
১ ঘণ্টা আগে