
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ বুধবারের এ হামলায় অন্তত একজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চার বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত। আজ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কুয়েতের আকাশসীমায় একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হন।
আহত বাংলাদেশিদের দ্রুত উদ্ধার করে ফারওয়ানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বাংলাদেশ দূতাবাস নিয়মিত খোঁজখবর রাখছে বলেও জানানো হয়েছে।
পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলারও অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুয়েত সরকারের নির্দেশনা অনুযায়ী রকেট বা ড্রোন হামলার ঘটনা ও তা প্রতিহত করার দৃশ্যের ছবি তোলা বা ভিডিও ধারণ করা দেশটির আইনে দণ্ডনীয় অপরাধ। এ কারণে প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের ছবি বা ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
এদিকে চলমান পরিস্থিতিতে কুয়েতের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় রক্তদানে সক্ষম প্রবাসী বাংলাদেশিদের কেন্দ্রীয় ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করার ও অন্যদেরও এতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তায় তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হজ ফ্লাইটের প্রায় ১৫০ হাজির লাগেজ কেটে মালামাল চুরির অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লাইটের লাগেজ হ্যান্ডেলিং প্রক্রিয়ায় চুরি বা অবৈধ হস্তক্ষেপের কোনো প্রমাণ...
২০ মিনিট আগে
ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার নতুন পরিকল্পনা নিচ্ছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে আজ বুধবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
২ ঘণ্টা আগে
নিজেদের প্রকাশিত প্রতিবেদনের ওপর আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে শেখ হাসিনার আইনি পরামর্শক প্রতিষ্ঠানের প্রশ্ন ও দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে...
২ ঘণ্টা আগে
তামাকপণ্যে কার্যকর কর আরোপ ও দাম বাড়ানোর দাবিতে অর্থমন্ত্রীর কাছে ছয় সংসদ সদস্য ডিও লেটার দিয়েছেন। উবিনীগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের মূল্যবৃদ্ধি এবং করকাঠামো সংস্কারের প্রস্তাব এতে তুলে ধরা হয়েছে।
৩ ঘণ্টা আগে