
ভারতের কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে ৫ নম্বর নটে নোঙর করা বাংলাদেশি জাহাজে এমভি মেরিন ট্রাস্ট-১ কন্টেইনারসহ ডুবে যাচ্ছে। জাহাজটিতে পণ্যভর্তি কনটেইনার তোলার সময় বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এরই মধ্যে জাহাজে রাখা ৮টি কনটেইনার বন্দর চ্যানেলে পড়ে গেছে। ডুবুরি নামিয়ে এবং টাগবোট ব্যবহার করে এই সব কনটেইনার রক্ষার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন জাহাজ সংশ্লিষ্টরা।
এমভি মেরিন ট্রাস্ট-১ দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান মেরিন সার্ভিসেস লিমিটেডের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন শেখ সাইকুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘সম্ভবত বেশি ভারী ওজনের পণ্য কন্টেইনারে তুলে বাংলাদেশে পাঠানোর চেষ্টা হচ্ছিল, যা জাহাজের মাস্টারকে জানানো হয়নি। এ কারণে কনটেইনার তোলার সময় জাহাজটি কাত হয়ে ডুবতে শুরু করে। এরই মধ্যে পণ্য ভর্তি ৭-৮টি কনটেইনার নদীতে পড়ে যায়। সেগুলো রশি দিয়ে বেঁধে রক্ষার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে কিছু কনটেইনার নামিয়ে জাহাজটিতে ডুবে যাওয়া থেকে রক্ষার চেষ্টা হচ্ছে।’
জানা গেছে, ভারত-বাংলাদেশ নৌ প্রটোকলের আওতায় আরও কিছু জাহাজের মতো এমভি মেরিন ট্রাস্ট-১ কলকাতা থেকে ঢাকা ও চট্টগ্রামে কনটেইনারভর্তি পণ্য আনা নেওয়া করছিল। ৫ দিন আগে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে কলকাতা বন্দর যায়। ২৪৩ একক কনটেইনার নিয়ে দুপুরের মধ্যে জাহাজটির চট্টগ্রামের উদ্দেশ্যে বন্দর ত্যাগের কথা ছিল। কিন্তু রপ্তানিপণ্য ভর্তি ১৬৫ একক কনটেইনার তোলার জাহাজটি একদিকে কাত হয়ে ডুবে যেতে থাকে। এরই মধ্যে কিছু কনটেইনার পানিতে পড়েও যায়। পরবর্তীতে জাহাজ থেকে আরও কিছু কনটেইনার নামিয়ে রেখে জাহাজটিকে সম্পূর্ণ ডুবে যাওয়া থেকে রক্ষার চেষ্টা চলছে বলে জানানো হয়।
সচরাচর জাহাজটি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রাণ গ্রুপের তৈরি ফলের রসসহ কিছু সামগ্রী কলকাতায় নিয়ে যায়। ফিরতি পথে নিয়ে আসে সুতা, কাপড়, শিল্পের কাঁচামাল, রাসায়নিকসহ নানা সামগ্রী।

ডিএমপি জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী ও নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
৩ ঘণ্টা আগে
তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাঁদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে...
৪ ঘণ্টা আগে
২০২৪ সালের ১৮ জুলাই রামপুরায় আন্দোলনে গিয়ে তাঁর বন্ধু রিফাত ইসলাম পুলিশের গুলিতে আহত হন। পরদিন (১৯ জুলাই) জুমার নামাজের পর রামপুরার মাল্টিকেয়ার হাসপাতালের সামনে তাঁরা আবার আন্দোলনে যোগ দেন। তখন বিজিবি ও পুলিশ কোনো সতর্কবার্তা ছাড়াই গুলিবর্ষণ শুরু করে। তখন তিনি বেটার লাইফ হাসপাতালের দিকে দৌড় দেন।
৪ ঘণ্টা আগে
যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে একটি ব্যক্তিমালিকানাধীন আবাসন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গুলশানের গুরুত্বপূর্ণ এলাকায় ওয়াসার জমিতে তড়িঘড়ি করে আবাসন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করার পরিবর্তে তা বিবেচনার নামে রাজউক থেকে বরাদ্দ পাওয়া ওয়াসার...
৫ ঘণ্টা আগে