
যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে উড্ডয়ন করে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমানুষের জীবনমান উন্নয়ন ও আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর নিরলস প্রয়াস অব্যাহত।’
সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী সরাসরি যাবেন জেলার শার্শা উপজেলার উলাশীতে। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখননকাজের উদ্বোধন করবেন। একই সঙ্গে পুনঃখননস্থলে আয়োজিত এক সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। সেখান থেকে ফিরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বেলা দেড়টায় প্রধানমন্ত্রী যশোরের প্রায় ২০০ বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। এরপর যশোর সার্কিট হাউসে নামাজ ও দুপুরের খাবারের বিরতির পর বেলা সাড়ে ৩টায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ছাড়বেন তিনি।
প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত যশোর। জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুত জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরাও।

প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করেছে জেলা বিএনপি। জনসভা ঘিরে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল মিলিয়ে পাঁচ হাজারের মতো যানবাহন আসবে। এ জন্য ইতিমধ্যে ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এমপি, মন্ত্রী ও ভিআইপিদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থাও থাকবে।
বিএনপি নেতারা বলছেন, সরকারপ্রধানের আগমনের এদিনে যশোর উৎসবের শহরে পরিণত হবে। শহরে ও শহরতলিতে এবং গ্রামপর্যায়েও চলছে মাইকিং। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন যশোরবাসী। এই সফর যশোরসহ এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক অবস্থা ও মানুষের জীবনযাত্রার মানে উন্নয়ন ঘটবে—এমনটিই আশা সবার। নানা প্রত্যাশা ও দাবিদাওয়া বাস্তবায়নে প্রতিশ্রুতি দিয়ে উন্নয়ন ও দিনবদলের নেতৃত্ব দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রতি আশাবাদ এই অঞ্চলের মানুষের। এর আগে গত ২ ফেব্রুয়ারি যশোর উপশহর ডিগ্রি কলেজের মাঠে বিশাল নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।

ময়মনসিংহ মহানগর (মেট্রোপলিটন) পুলিশ প্রতিষ্ঠা এবং পুলিশের নতুন তিনটি ইউনিট করতে চায় পুলিশ সদর দপ্তর। এ ছাড়া পুলিশ ক্যাডার কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চপর্যায়ে পদ সৃষ্টি করতে চায়। আসন্ন পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এসব দাবিসহ সাতটি দাবি জানানো হবে।
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলো আজ। ২০১৪ সালের ২৭ এপ্রিল সংঘটিত এই হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। এই হত্যাকাণ্ডের মামলার বিচারপ্রক্রিয়া জেলা আদালত ও হাইকোর্টে শেষ হয়েছে। হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে আবেদন করা হয়েছে। তবে আপিলের পর ৭ বছর পার হলেও এখনো আপিল...
১২ ঘণ্টা আগে
বিরোধী দলের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘খাল কেটে কুমির আনবেন না, এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।’ আজ রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
‘আমি খোঁজার চেষ্টা করেছি, কী কারণে অস্থিরতা। আমি একটি জিনিস খুঁজে পেয়েছি।...গত ১৮ মাস (অন্তর্বর্তী সরকারের সময়) যে আরামে ছিলেন, সেই আরাম এখন হচ্ছে না। এ কারণে অনেক সমস্যা হয়ে যাচ্ছে...
১৪ ঘণ্টা আগে