প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলাগাছের তন্তু (আঁশ) থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ ও হস্তশিল্প গ্রহণ করেছেন।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে তাঁর কাছে কলাগাছ থেকে তৈরি সুতা (তন্তু) দিয়ে বোনা তিনটি শাড়ি ও দুটি গয়নার বাক্স হস্তান্তর করেন।
আজ সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো, মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলাগাছের তন্তু (আঁশ) থেকে এই মণিপুরি ডিজাইনের শাড়ি তৈরি করেছেন। অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া তিনটি শাড়ি তৈরি করেছেন।
এ ছাড়া পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।

মন্ত্রী বলেন, দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে দুর্ঘটনার কারণ বিশ্লেষণ করতে হবে। তথ্য-উপাত্তের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে, অনুমাননির্ভর সিদ্ধান্ত নয়।
২ মিনিট আগে
‘আপনারা প্রশ্ন করতে পারেন, তবে আমি এখন পলিটিক্যাল প্রশ্নের উত্তর দেব না।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে সংঘাত ও প্রতিশোধের রাজনীতি পরিহার করে সমঝোতা, গণতন্ত্র ও সহনশীলতার রাজনীতির আহ্বান জানান তিনি...
৩১ মিনিট আগে
নুরুল হক নুর বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাতিল হওয়া ৪ হাজার বাংলাদেশিদের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অবগত।
১ ঘণ্টা আগে
আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এ সময়ে প্রতিদিন গড়ে সড়কে প্রাণ হারিয়েছেন ১৫ জনেরও বেশি। গত জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৩ জন।
২ ঘণ্টা আগে