
এবার সারা দেশে দুর্গাপূজায় মণ্ডপ হবে ৩২ হাজার ১৬৮টি। প্রতিটিতে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসংক্রান্ত সভা শেষে সভাপতি হিসেবে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবার প্রতিটি মণ্ডপে আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাদের পরিচয়ের জন্য আর্মড ব্যান্ড পরতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে ভ্রাম্যমাণ থাকলেও এবার আনসার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
আগামী ১ থেকে ৫ অক্টোবর শারদীয় দুর্গোৎসব পালিত হবে জানিয়ে মন্ত্রী বলেন, আজান ও নামাজের সময় যেন শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক মাধ্যমে গুজব রোধে মনিটরিং সেল করা হচ্ছে। কেউ ধর্ম ও পূজা নিয়ে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান আসাদুজ্জামান খান।
সভায় স্বরাষ্ট্রের দুই বিভাগের সচিব, ধর্মসচিব, র্যাবের ডিজি, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের ৮টি ওষুধ কোম্পানির ১৪টি কাশির সিরাপ পরীক্ষা করে ‘ডেক্সট্রোমেথরফেন’ নামের একটি উপাদান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উপাদানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‘ক’ শ্রেণির তফসিলভুক্ত মাদক। এ বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করেও সরকারি নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর বলেছে...
২ মিনিট আগে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক কর্মসংস্থান শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ৫০টি সংসদীয় কমিটির মধ্যে ২৫টির গঠনপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি সেলিমা রহমান।
৩ ঘণ্টা আগে
সংসদে একটি মিডিয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে নিয়ে ১০৯টি ‘উদ্দেশ্যমূলক সংবাদ’ প্রকাশ করা হয়েছিল বলে অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ । কিন্তু সেগুলো অনলাইনে প্রকাশিত হওয়ায় প্রেস কাউন্সিলে অভিযোগ করতে পারেননি বলে দাবি করেন তিনি। বিরোধীদলের সদস্যদের লক্ষ্য করে অনলাইনে অপতথ্য ছড়ানো হলে
৫ ঘণ্টা আগে