এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন ভিন্ন ভিন্ন আদেশে তাদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথকভাবে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন। পরে তাদের আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
দুদকের বিশেষ পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আবেদনে উল্লেখ করেন, প্রত্যেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন।
গত ১২ ডিসেম্বর সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ ও তাঁর স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত কার্যালয়-১, ঢাকায় মামলা দায়ের করে দুদক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি, মেয়ে শাফিয়া তাসনিম খান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রীর সাবেক এপিএস মনির হোসেনের বিরুদ্ধে গত ৯ অক্টোবর মামলা দায়ের করে দুদক।
সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার অপরাধলব্ধ অর্থ স্ত্রী, ছেলে, মেয়ের নামে রেখেছেন। সাবেক ওই এপিএস সাবেক মন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
সাবেক মন্ত্রীসহ ওই পাঁচজনের বিরুদ্ধে আলাদাভাবে পাঁচটি মামলা করা হয়েছে। পাঁচ মামলায় তাদের বিরুদ্ধে মোট ৭৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এর একটি মামলায় জ্যোতিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে গত ২২ ডিসেম্বর সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৭৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন- দুদক।
উল্লেখ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন তারিখ ও সময়ে এদের আটক করা হয়। পরে বিভিন্ন হত্যা সহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখা হয়।

২০২৯ সালে কার্যক্রম শুরুর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমানোর পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন এই বন্দর। ৮ থেকে ১০ হাজার টিইইউ ধারণক্ষমতার বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুবিধা থাকায় পণ্য পরিবহনে সময় ও ব্যয়
৮ মিনিট আগে
দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধির...
২ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
৩ ঘণ্টা আগে