
একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড থেকে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাসের রায়ের পর প্রসিকিউটর নিয়োগে স্বার্থের দ্বন্দ্ব বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল কেন বিষয়টি এড়িয়ে গেলেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।
ওই পোস্টে জ্যোতির্ময় বলেন, ‘ধরেন, একজন আইনজীবী কোনো এক ব্যক্তির মামলা লড়ছিলেন। একপর্যায়ে ওই ব্যক্তি আইনজীবীর ওপর আস্থা চলে যাওয়ায় আইনজীবী পরিবর্তন করেন। পরে যে আইনজীবী মামলার দায়িত্ব নিলেন, তিনি আগের আইনজীবীর কৃত কাজের দায়িত্ব অস্বীকার করতে পারবেন না। যেহেতু আইনজীবী নিজে কিছু বলেন না; যা বলেন, তাঁর মক্কেলের হয়ে বলেন, তাই সকল কাজ বা বক্তব্য পরে; যে-ই আসুন না কেন, তাঁকে স্বীকার করে নিয়ে কাজ করতে হবে।’
‘কিন্তু এ টি এম আজহারের মামলায় আইনজীবী বলেছেন, তিনি আগের প্রসিকিউশনের কাজের দায়িত্ব নেবেন না। তিনি এ-ও বলেছেন, তিনি আগে বিরাটসংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন। এটা নিশ্চিত কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। তা ছাড়া তিনি যে মুহূর্তে বললেন, তিনি আগের প্রসিকিউশনের বক্তব্য সমর্থন করেন না, সেই মুহূর্তে তিনি পেশাগত অসদাচরণের দায়ে অভিযুক্ত হবেন বিধায় তাঁকে বার কাউন্সিলে পাঠানো উচিত ছিল লাইসেন্স বাতিলের জন্য। সেটা করা হয়নি।’
জ্যোতির্ময় বলেন, ‘আইসিটি ট্রাইব্যুনালের পক্ষে বলা হয়েছে, আইন ঠিক ছিল; কিন্তু এটি অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনালপক্ষের আইনজীবী ছিলেন নেহায়েত শিশু। এ রকম পরিস্থিতিতে আসামিকে খালাস দেওয়া ছাড়া কোর্টের কিছুই করার ছিল না। ফলে এ ক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন, কেন তিনি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বিবেচনায় রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না।’
জ্যোতির্ময় আরও বলেন, ‘কেবলই ব্যক্তিগত মতামত। আমি নিতান্ত নগণ্য একজন আইনের ছাত্র।’
আরো পড়ুন:

করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন সেবা কেনাকাটায় অনিয়মের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ সেকেন্ড আগে
গোপন তৎপরতা চালানোর অভিযোগে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তদন্ত কমিটি প্রত্যাহার ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর দেওয়া আবেদন নিষ্পত্তি না করা কেন...
৭ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪০ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে দুই মাসেও স্পিকারের কোনো চিঠি পায়নি ইসি সচিবালয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১ ঘণ্টা আগে