
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি আগামীকাল প্রকাশ হতে পারে। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, ৪৮তম বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্য পদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।
জানতে চাইলে আজ বুধবার দুপুরে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম আজকের পত্রিকা'কে বলেন, আশা করছি, দুই-একদিনের মধ্যে ৪৮তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে।
এর আগে বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
পিএসসি থেকে জানা যায়, আপাতত সিদ্ধান্ত হয়েছে চিকিৎসক নিয়োগে ৪৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর শিক্ষক নিয়োগে বিশেষ বিসিএসের সিদ্ধান্ত হলে তা হবে ৪৯তম বিসিএস।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে বিশেষ বিসিএস পরীক্ষার মানবণ্টন ও সিলেবাসের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের তথ্য বলছে, বিশেষ বিসিএসে পরীক্ষা হবে সর্বমোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বরের পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। আর বাকি ১০০ নম্বর থাকবে মৌখিক পরীক্ষার জন্য।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০০ নম্বর বণ্টন হবে— প্রার্থী যে বিষয়ের জন্য পরীক্ষা দেবেন, সেই বিষয়ের ওপর ১০০ নম্বরের পরীক্ষা আর বাকি ১০০ নম্বর হবে সাধারণ বিষয়ে। সাধারণ বিষয়ে ১০০ নম্বর নম্বর বণ্টন হবে— বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, বাংলাদেশ বিষয়াবলিতে ২০ নম্বর, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর, গাণিতিক যুক্তিতে ১০ নম্বর ও মানসিক দক্ষতায় ১০ নম্বর। এই পরীক্ষার জন্য সর্বমোট সময় থাকবে ২ ঘণ্টা।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। আর মৌখিক পরীক্ষায় পাস করতে প্রার্থীকে ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে।
আরও খবর পড়ুন:

৯২ জন পুলিশ সদস্যকে পুলিশের পদক দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা এতে স্বাক্ষর করেছেন।
২০ মিনিট আগে
করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন সেবা কেনাকাটায় অনিয়মের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
গোপন তৎপরতা চালানোর অভিযোগে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তদন্ত কমিটি প্রত্যাহার ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর দেওয়া আবেদন নিষ্পত্তি না করা কেন...
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে