
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলে বিতর্কিত তিনটি নির্বাচনে একজনের ভোট আরেকজন দিয়ে দেওয়ার ব্যাপক অভিযোগ ছিল। এবার একজনের ভোট আরেকজনের দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও এ ধরনের ঘটনা ঘটলে খতিয়ে দেখব।’
দু-একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের সাংবাদিকেরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকেরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে।’
পরে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

২০১৯ সালের ৬ এপ্রিল নুসরাত মাদ্রাসায় আলিম পরীক্ষা দিতে গেলে পরিকল্পিতভাবে সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর আহত নুসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায়
১১ মিনিট আগে
বাংলাদেশে চলমান জ্বালানিসংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফোন করে ও চিঠি লিখে দেশটির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকট সমাধানে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম।
২ ঘণ্টা আগে
দক্ষিণ এশিয়ায় লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী সার্ক আঞ্চলিক প্রশিক্ষণ কর্মসূচি। এতে বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে