প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক

গণমাধ্যম কমিশন করার লক্ষ্যে একটি পরামর্শক কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি নিউএজ সম্পাদক নুরুল কবির।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নুরুল কবির সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে। গণমাধ্যম নিয়ে আইন–কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো আছে, সেগুলো সম্পর্কে আমরা তাঁকে অবহিত করেছি। অনেক বিষয় পর্যালোচনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।
সম্পাদক নুরুল কবির বলেন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ‘মিডিয়া রেজিম’ করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটা পরামর্শক কমিটি করা। জুন মাস ধরে কাজ করে জুলাইয়ের মধ্যে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে, তার আলোকে একটি ‘গণতন্ত্রপরায়ণ আইন’ তৈরি করতে পরিষদ সম্মত হয়েছে।
পরিষদের সভাপতি বলেন, “অন্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি ‘প্র্যাকটিসের’ মধ্যে আছে, সেগুলো থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং সেখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন, ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেইজ থাকবে...এটা আমরা কথা দিয়েছি। ওনারাও (সরকার) এটাকে স্বাগত জানিয়েছেন।”
সম্পাদক নুরুল কবির আরও বলেন, ‘অপপ্রচার ও অপ তথ্য থেকে বেরিয়ে এসে পুরো গণমাধ্যম জগতের একটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা, নির্ভরতা; এর ওপর জনগণের কাছে তথ্যগত বিশ্বাসযোগ্যতা তৈরি করবার জন্য যে সমস্ত নানান বাধা বিপত্তি আছে, সেগুলোকে দূর করবার জন্য সম্মিলিতভাবে কাজ করবার একটা ঐকমত্য আমাদের রয়েছে। সম্পাদক পরিষদ বলেছে, গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে যে কমিটি করার সিদ্ধান্ত হয়েছে, এই কমিটি অংশীজনদের সঙ্গে আলোচনা করে জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রতিবেদন দেবে।’
এ ছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রেস কাউন্সিলকে শক্তিশালীকরণ, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সংবাদপত্রের বিজ্ঞাপনের বকেয়া পরিশোধ ও সংবাদপত্রের ডিক্লারেশনের বিদ্যমান শর্তাবলির সময়োপযোগী করা, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা এবং সংবাদপত্র শিল্পের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও জানান সম্পাদক পরিষদের সভাপতি।
সম্পাদক পরিষদের সদস্য হিসেবে আরও যারা বৈঠকে অংশ নিয়েছিলেন, তারা হলেন—প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
এ ছাড়া বৈঠকে সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
২ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৪ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৫ ঘণ্টা আগে