পশ্চিমা তিন দেশ নরওয়ে, সুইডেন ও সুইজারল্যান্ড মিলে বাংলাদেশকে করোনার ১২ লাখ ডোজ টিকা দিয়েছে। আজ রোববার বিকেলে দেশ তিনটির রাষ্ট্রদূত বাংলাদেশের কাছে এ টিকা হস্তান্তর করেন।
সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে টিকার অনুদান গ্রহণ নিয়ে রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে এই টিকা বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করেন। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বাংলাদেশ সরকারের পক্ষে টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ (পশ্চিম) ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত বাংলাদেশে ১২ লাখেরও বেশি অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা বরাদ্দ এবং সরবরাহ করার জন্য কোভ্যাক্সকে স্বাগত জানান। এ ১২ লাখ টিকার মধ্যে সুইডেনের ৫ লাখ ৩৫ হাজার ২০০, সুইজারল্যান্ডের ৪ লাখ ৪৬ হাজার এবং নরওয়ের ২ লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা দিয়েছে। রাষ্ট্রদূতগণ করোনা টিকার এই ডোজগুলো বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তরের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জানান।
করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ের কাছ থেকে ১২ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা গত ৯ ডিসেম্বর বাংলাদেশে এসে পৌঁছায়। এ সম্পর্কিত এক যৌথ বিবৃতিতে ঢাকায় নিযুক্ত এই তিন দেশের রাষ্ট্রদূত মহামারি মোকাবিলায় একটি কার্যকর বহুপক্ষীয় পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে নিরাপদ ও কার্যকর করোনা টিকার দ্রুত এবং সম বণ্টনের বিষয়ে নিজ নিজ দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জানানো হয়, তিনটি দেশেই বহুপক্ষীয় অ্যাকসেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর (এসিটি-এ) উদ্যোগে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। করোনাকালের শুরু থেকেই, তারা বাংলাদেশজুড়ে বিভিন্ন উদ্যোগে দ্বিপক্ষীয়ভাবে অবদান রেখে চলেছে। তাদের সহায়তা ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছেছে।

সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শনে ১৯৭২ সালের জাতীয় সংগীত, পতাকা ও প্রতীক আদেশ এবং পতাকা বিধিমালার পরিপন্থী দাবি করে আইনজীবী মো. শরীফ সরকার রিটটি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি
৯ মিনিট আগে
আলোচিত চার খুনের ঘটনার পর রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে বদলি করা হয়েছে। তাঁর পরিবর্তে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুর রশিদকে আরপিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে...
১৮ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
২৪ মিনিট আগে
পৃথক প্রজ্ঞাপনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে সচিব হিসেবে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। আর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
২ ঘণ্টা আগে