
কাজের ভিসায় অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে হাইকমিশন বলেছে, কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান কাজের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়ার ভিসা পেতে আগ্রহীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সে দেশে চাকরি পেতে আগ্রহীদের ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও হাইকমিশনের সহায়তা নেওয়া যেতে পারে।
একই সঙ্গে দেশটির ভিসা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে সবাইকে অবগত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ায় অস্থায়ী ও স্থায়ী ভিসায় কর্মী নেওয়ার জন্য টেমপরারি স্কিল শর্টেজ-সাবক্লাস ৪৮২ নামে একটি ভিসা চালু রয়েছে। এই ভিসার ক্ষেত্রে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মীদের অস্ট্রেলিয়ায় কাজের জন্য যাওয়ার সুযোগ রয়েছে। এই ভিসা পাওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকার অনুমোদিত একজন স্পনসর (নিয়োগকারী) প্রয়োজন হয়। এছাড়া সংশ্লিষ্ট পেশার শিক্ষাগত যোগ্যতা, বিশেষ করে ট্রেড পেশার জন্য অস্ট্রেলিয়ান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী সনদ অথবা ডিপ্লোমা প্রয়োজন হয়। স্কিল লেভেল এক মাত্রার পেশার জন্য ব্যাচেলর বা মাস্টার্স পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যেকোনো পেশার ক্ষেত্রে কমপক্ষে ৩-৪ বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা দরকার হয়।
অভিজ্ঞতা প্রমাণের জন্য চাকরির নিয়োগপত্র, বিগত দুই বছরের বেতন বিবরণী, ব্যাংকের হিসাব বিবরণীর প্রয়োজন হয়। সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত যোগ্যতা না থাকলে পাঁচ-ছয় বছরের অভিজ্ঞতার প্রয়োজন হয়। তবে সংশ্লিষ্ট পেশায় শিক্ষাগত যোগ্যতা না থাকলেও বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে অস্ট্রেলিয়ায় নির্দিষ্টসংখ্যক কলেজ থেকে পেশাসংক্রান্ত শিক্ষাগত সনদ অর্জন করা যায়। পেশা বিবেচনায় আইইএলটিএসের স্কোর প্রয়োজন হয় ৫ থেকে ৬। আইইএলটিএস ছাড়াও অন্যান্য স্বীকৃত পরীক্ষা যেমন টোফেল, পিটিই গ্রহণযোগ্য।
বিদেশি কর্মীদের কাজের দক্ষতা অস্ট্রেলিয়ার কয়েকটি কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করাতে হয়।

জুয়া প্রতিরোধ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) আইন, দ্য পাবলিক এক্সামিনেশন (অফেনস্) (সংশোধিত) অ্যাক্ট এবং বগুড়া বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা...
৭ ঘণ্টা আগে
দেশের ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে দালালদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। সংসদে আজ বৃহস্পতিবার সংরক্ষিত আসনের বিএনপির এমপি শিরীন সুলতানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান...
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগম স্থল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দর্শনার্থী, পথচারী, সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমী এবং সাধারণ মানুষ প্রতিদিন...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে