
সরকারি কাজে এআই ব্যবহারের কারণে সরকারের গোপনীয় তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে চলে যাচ্ছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে সব মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা গত মঙ্গলবার সব সচিবদের এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে।
সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারে সতর্কতা অবলম্বন শিরোনামে ওই চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে এআই টুলসের ব্যবহার ক্রমবর্ধমান। এআই টুলস ব্যবহারের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রমের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পেলেও অসতর্ক ব্যবহারের কারণে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্য অননুমোদিতভাবে প্রকাশ বা তৃতীয় পক্ষের নিকট চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
‘এমতাবস্থায়, সরকারি দাপ্তরিক কার্যক্রমে এআই টুলস ব্যবহারের ক্ষেত্রে সরকারি তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বন এবং এ বিষয়ে প্রচলিত আইন, বিধি-বিধান ও সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, চ্যাটজিপিটি, জেমিনি বা ক্লড-এর মতো পাবলিক এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের ইনপুট করা সব তথ্য তাদের সার্ভারে জমা হয় এবং ভবিষ্যৎ মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এর ফলে সরকারি বা ব্যক্তিগত গোপন নথিপত্র তৃতীয় পক্ষের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকে।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতিমালার খসড়া তৈরি করেছে। তবে নীতিমালাটি এখনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশকে ভ্রমণের জন্য এখন নিরাপদ ঘোষণা করেছে...
৯ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানের হামলার পর সংহতি প্রকাশ করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এবং শিগগিরই ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন...
২৮ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করে
৩৪ মিনিট আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তিনি জানান, গণমাধ্যমে প্রকাশিত ৫ হাজার নয়, এ পর্যন্ত ৬২৬ জন বাংলাদেশি এ সমস্যার মুখে পড়েছেন...
৩৯ মিনিট আগে