
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে আদালতের নির্দেশে মালামালের তালিকা (ইনভেনটরি) করতে গিয়ে একের পর এক বিলাসবহুল সামগ্রীর সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চারটি রোলেক্স ঘড়ি, যার একটির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ লাখ টাকা। প্রাথমিক হিসাবে চারটি ঘড়ির সম্মিলিত মূল্য এক কোটি টাকার কাছাকাছি হতে পারে।

আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে গুলশান-২-এর ৬৬ নম্বর সড়কের একই ভবনে থাকা এ-৭ ও বি-৭ নম্বরের দুটি ফ্ল্যাটে ইনভেনটরির কাজ শুরু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় পুলিশ ও দুদকের কর্মকর্তাদের উপস্থিতিতে তালাবদ্ধ ফ্ল্যাট খুলে ভেতরের মালামাল, আসবাব, নথিপত্র ও মূল্যবান সামগ্রীর তালিকা প্রস্তুত করা হচ্ছে।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট দুটি রিসিভারের নিয়ন্ত্রণে নেওয়া ও ভেতরে থাকা সব সম্পদের তালিকা তৈরির কাজ চলছে। আগামীকাল সোমবারও এ কার্যক্রম চলবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হবে।
ইনভেনটরির সময় উদ্ধার হওয়া চারটি রোলেক্স ঘড়ির মধ্যে একটি ‘Rolex Cellini Date’ মডেলের। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের তৈরি এই ঘড়ির ওয়ারেন্টি কার্ডও পাওয়া গেছে। সেখানে উল্লেখ রয়েছে, ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর ‘Harrods’ থেকে এটি কেনা হয়েছিল। কার্ডে মালিক হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর নাম, মডেল নম্বর ও সিরিয়াল নম্বরও রয়েছে।

আন্তর্জাতিক ঘড়ির বাজারে একই মডেলের ব্যবহৃত ঘড়ির দাম ১৩ থেকে ১৭ হাজার মার্কিন ডলারের মধ্যে। নতুন অবস্থায় এর মূল্য প্রায় ১৬ হাজার ৫০০ ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এর দাম প্রায় ২১ লাখ টাকা।

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, ঘড়ির পাশাপাশি আরও বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রীর তালিকা করা হচ্ছে। প্রাথমিকভাবে ৫৩২টি টাই, প্রায় ৩০০টি কোট, শতাধিক কামিজ ও বিভিন্ন মূল্যবান ব্যবহার্য সামগ্রীর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মার্সিডিজ বেঞ্জসহ আটটি বিলাসবহুল গাড়ির চাবিও উদ্ধার হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, ফ্ল্যাট থেকে কিছু মূল্যবান সামগ্রী আগেই সরিয়ে ফেলা হয়েছে। তা যাচাই করতে উদ্ধার হওয়া আলামত ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
দুদক সূত্র জানায়, গুলশানের প্রায় সাড়ে সাত হাজার বর্গফুট আয়তনের দুটি ফ্ল্যাটের বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা। আদালতের আদেশে ফ্ল্যাট দুটি ক্রোক হওয়ার পর এর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে। ইনভেনটরি শেষ হলে ফ্ল্যাট দুটি আনুষ্ঠানিকভাবে রিসিভারের নিয়ন্ত্রণে থাকবে।

এর আগে ২ জুলাই দুদকের পরিচালককে (সম্পদ ব্যবস্থাপনা ইউনিট) রিসিভার নিয়োগ দিয়ে আদালতের আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়। সেই আদেশের ধারাবাহিকতায় আজ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটি খুলে এই কার্যক্রম শুরু হয়েছে।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। পরে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি সার্কিট হাউসে যান এবং গার্ড অব অনার গ্রহণ করেন।
১৩ মিনিট আগে
গত ৫ জুলাই চট্টগ্রামের মিরসরাইয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান মিরসরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
১ ঘণ্টা আগে
আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের ৯৬ জন অভিবাসনপ্রত্যাশী ক্রোয়েশিয়া সংলগ্ন বসনিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রমের চেষ্টা করলে তাদের আটকে দেওয়া হয়েছে বলে গত বৃহস্পতিবার বসনিয়ার সীমান্ত পুলিশ জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
১৪ ঘণ্টা আগে