
অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।
সচিবালয়ে আজ বুধবার বিকেলে তাঁদের সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
মাহবুবুর রহমান জানান, সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সাংস্কৃতিক সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে, প্রত্নতত্ত্ব, চলচ্চিত্র, সংগীত, জাদুঘর ও নাট্যকলা বিষয়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়।
জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে নতুন সাংস্কৃতিক জগৎ উন্মোচনও তাঁদের আলোচনায় উঠে আসে।
অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশের আত্মপরিচয় অনুসন্ধানের নতুন দিক উন্মোচনের পাশাপাশি এর রূপায়ণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে দুপক্ষের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান মাহবুবুর রহমান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে এই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করেছে সরকার। ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৮ মিনিট আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশকে মাদ্রিদ সাংস্কৃতিক সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানান। পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা করেন।
৩৭ মিনিট আগে
নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। একই সঙ্গে নিরাপদ অভিবাসন, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের পুনর্বাসন এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেছে সংস্থাটি।
৪১ মিনিট আগে
নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এই প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করতে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে