
সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণ করেছে। নতুন নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ মুনাফার হার ১০.৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮.৭৪ শতাংশ, যা ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকও নির্দেশনাসহ সুদের হার নিয়ে পৃথক প্রজ্ঞাপন দিয়েছে।
নতুন হার অনুসারে, কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা তুলনামূলকভাবে বেশি। ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কমিয়ে নির্ধারণ করা হয়েছে।
পরিবার সঞ্চয়পত্রে পাঁচ বছরের মেয়াদ শেষে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা আগে ১১ দশমিক ৯৩ শতাংশ ছিল, যা নতুন হার অনুযায়ী ১০ দশমিক ৫৪ শতাংশ। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগে আগের মুনাফা হার ছিল ১১ দশমিক ৮০ শতাংশ, এখন সে মুনাফা কমে ১০ দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে।
পেনশনের সঞ্চয়পত্রেও একই ধারা অনুসরণ করা হয়েছে; সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে আগের ১১ দশমিক ৯৮ শতাংশ মুনাফা নির্ধারণ করা হয়েছে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং তার বেশি বিনিয়োগে আগের ১১ দশমিক ৮০ শতাংশ মুনাফা কমে দাঁড়িয়েছে ১০ দশমিক ৪১ শতাংশ।
পাঁচ বছরের মেয়াদযুক্ত বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও সমন্বয় করা হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ১০ দশমিক ৪৪ শতাংশ, আর বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪১ শতাংশ।
এ ছাড়া তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও মুনাফা কমানো হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফা ১০ দশমিক ৪৮ শতাংশ এবং বেশি বিনিয়োগে ১০ দশমিক ৪৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গত ১ জুলাই ইস্যু করা সব সঞ্চয়পত্রে আগের মুনাফার হার প্রযোজ্য হবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে সেই তারিখের নতুন হার প্রযোজ্য হবে।

তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির কাটিয়ে ওঠা পুরোনো সমস্যাগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। দীর্ঘায়িত ও অনিশ্চিত এই যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি, শিল্পের কাঁচামাল ও খাদ্যপণ্যের দাম বেড়েছে। পণ্য পরিবহনের গতিপথেও তৈরি হয়েছে বাড়তি ঝুঁকি। ফলে সমুদ্রপথে জাহাজীকরণ ব্যয় বেড়েছে...
৯ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার নকশা ও ডিজাইন অনুযায়ী মজুরি যুক্ত হবে।
২১ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
২ দিন আগে