বঙ্গভবন ঘিরে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এপিসি ও জলকামান

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ দাবিতে বঙ্গভবন ঘেরাও কর্মসূচি ঘোষণার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার বিকেল নাগাদ বঙ্গভবন ঘিরে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি ও জলকামান।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির ব্যানারে একদল লোক রাষ্ট্রপতির অপসারণ চেয়ে বঙ্গভবনের সামনের মোড়ে বিক্ষোভ করছেন। পাশেই রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে বিক্ষোভ করে আরেকটি পক্ষ।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালযয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল শুরু করে বঙ্গভবনের দিকে যাত্রা শুরু করে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কমিটি। হাইকোর্ট মাজার মোড়ে পুলিশের বাধা অতিক্রম করে বঙ্গভবনের সামনের মোড়ে অবস্থান নেয়।
জানতে চাইলে ডিএমপির যুগ্ম কমিশনার মো. ফারুক হোসেন আজকের পত্রিকা’কে বলেন, ‘বঙ্গভবন এলাকায় বিভিন্ন ধরনের লোকজন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ করছে। তাই ওই এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘কোনো ধরনের অপ্রীতিকর কিছু যাতে না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবের সদস্যরাও রয়েছেন।’
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্টে লেখেন, ‘সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার গণজমায়েত হবে।’
এই দাবিতে এরই মধ্যে আজ শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালনে জমায়েত শুরু হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ নেই বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একটি বক্তব্য দিয়েছেন দাবি করে তাঁর বিরুদ্ধে ‘মিথ্যাচার ও শপথ লঙ্ঘনের’ অভিযোগ তুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তবে রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতার ওপর যত ধরনের প্রশ্ন জনমনে উদ্রেক হয়েছে, সেগুলোর যাবতীয় উত্তর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গত ৮ আগস্টের আদেশে প্রতিফলিত হয়েছে।’
সুতরাং, ‘মীমাংসিত বিষয়ে বিতর্ক সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল কিংবা বিব্রত’ করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।
আরও খবর পড়ুন:
- সেন্ট মার্টিনে নভেম্বরে রাতে থাকতে পারবেন না পর্যটকেরা
- বিশ্বের সুন্দর যে ১০ জলপ্রপাত মুগ্ধ করে পর্যটকদের
- রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
- মুন্সিগঞ্জে বাড়িতে ঢুকে বাবলা ডাকাতকে গুলি করে হত্যা
- নির্বাচন ব্যবস্থার সংস্কার: ১৫ নভেম্বরের মধ্যে জানানো যাবে মতামত, অংশ নেবেন যেভাবে
- ভুয়া সাংবাদিকদের তালিকা করাসহ ৬ দাবি জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের
- ভারতকে বিধ্বস্ত করে এবার আরেক ঝামেলায় পড়ল নিউজিল্যান্ড
- গ্যাংস্টার বিষ্ণোইয়ের মাথার দাম ১ কোটি রুপি
- সারদায় প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি
- সাত কলেজ নিয়ে বৈষম্যের অভিযোগ শিক্ষার্থীদের
- সেমনানে ‘অস্বাভাবিক’ ভূমিকম্প, তবে কি পারমাণবিক বোমার পরীক্ষা চালাল ইরান
- শেখ হাসিনার পদত্যাগ বিতর্কের যে ব্যাখ্যা দিল রাষ্ট্রপতির কার্যালয়
- পদোন্নতি রদবদলে নতুন এমডি পেল ১০ ব্যাংক
- ‘কাল সারা দিন আমি আর আম্মা কিছুই খাইনি’
- ইরানের চর সন্দেহে আরও ৭ জনকে গ্রেপ্তার করল ইসরায়েল
- ভুটানের চোখধাঁধানো গেলেফু সিটি হতে যাচ্ছে ভারতের হংকং!

শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন: আসিফ নজরুল
শেখ হাসিনার পদত্যাগ বিতর্কের যে ব্যাখ্যা দিল রাষ্ট্রপতির কার্যালয়







